২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-তাইওয়ান সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে শুক্রবার

ছয় দশকের বিরোধ অবসানের প্রাথমিক পদক্ষেপ হিসেবে চীন ও তাইওয়ানের মধ্যে শুক্রবার থেকে সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে। চুক্তি অনুযায়ী সপ্তাহান্তে চীন ও তাইওনের মধ্যে সরাসরি বিমান চলাচল করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 10:41 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

তাইপে, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয় দশকের বিরোধ অবসানের প্রাথমিক পদক্ষেপ হিসেবে চীন ও তাইওয়ানের মধ্যে শুক্রবার থেকে সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে। চুক্তি অনুযায়ী সপ্তাহান্তে চীন ও তাইওনের মধ্যে সরাসরি বিমান চলাচল করবে। স্বাশাসিত তাইওয়ান এবং চীনের মধ্যে ৩৬ টি রুট খুলে দেওয়া হবে। হংকং এবং ম্যাকাউকে স্বাধীনতা দিলেও তাইওয়ানকে এখনও নিজের অংশ বলে মনে করে চীন। ১৯৪৯ সালের পর থেকে নির্ধারিত কিছু ছুটির দিন ছাড়া চীন ও তাইওয়ানের মধ্যে সরাসরি বিমান চলাচল করেনি। গত মাসে চীন ও তাইওয়ানের শীর্ষ আলোচকরা দীর্ঘ আলোচনার পর সপ্তাহান্তে দুই অঞ্চলের মধ্যে সরাসরি বিমান চলাচলের বিষয়টি অনুমোদন করে। আলোচনায় প্রতিদিন ৩ হাজার চীনা নাগরিককে তাইওয়ানে যেতে দেওয়ার বিষয়টিও অনুমোদন করা হয়। বিমান চলাচল শুরু হলে অনেক চীনা পর্যটকরা সহজে তাইওয়ানে যেতে পারবে। যদিও তাইওয়ানের পর্যটকরা চীন ভ্রমণ শুরু করেছে বেশ আগে থেকে। চীনের জায়ামেন বিশ্ববিদ্যালয়ের তাইওয়ান বিষয়ক গবেষণা ইনস্টিটিউটের সহকারি পরিচালক লি পেং বলেন, "বিমান চলাচল শুরু হতে যাওয়া দু'অংশের মধ্যে ইতিবাচক সম্পর্কের অর্থই প্রকাশ পায়।" একইসঙ্গে তিনি বলেন, "বিনিময় এবং অপ্রত্যাশিত সাক্ষাৎ একে অন্যকে বুঝতে সহায়তা করবে।" চীন তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে। একইসঙ্গে শক্তি প্রয়োগ করে হলেও তাইওয়ানের ওপর নিজেদের সার্বভৌমত্ব ধরে রাখার অঙ্গীকারও করে আসছে তারা। তবে তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাও ইয়াং জেউ ক্ষমতাগ্রহণের পর থেকে শত্র"ভাবাপন্ন চীন ও তাইওয়ানের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/১৬৩৫ ঘ.