নিউ ইয়র্ক, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি) - যুক্তরাষ্ট্রের দুর্বল ডলার আর চলমান অর্থনেতিক মন্দা এখন তেলের বাজার আর গাড়ির ব্যবসা থেকে ক্রমশ ছোট ছোট ব্যবসার ওপরও প্রভাব ফেলতে শুরু করেছে। মূল্যস্ফীতির চাপ সামলাতে মার্কিন মধ্যবিত্তরা এখন কফিশপে যাওয়াও কমিয়ে দিচ্ছেন। জনপ্রিয় কফিশপ স্টারবাকস বুধবার যুক্তরাষ্ট্রজুড়ে তাদের ৬০০ দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করার মধ্য দিয়ে যেন এ পরিস্থিতিরই স্পষ্ট জানান দিল।
স্টারবাকসের প্রতিষ্ঠাতা হাওয়ার্ড শুলজ্ এক বিবৃতিতে জানিয়েছেন, "গত এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আমাদের ব্যবসার ওপর একটি ধীর গতির অর্থনীতি এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা হ্্রাসের প্রভাব লক্ষ্য করেছি আমরা।"
শুলজ্ আরও জানান, "যুক্তরাষ্ট্রে আমাদের দোকানগুলোর বেচাকেনার বিশদ পর্যালোচনার পর আমাদের মাঠ পর্যায়ের নেতৃত্বদানকারী দল এবং নির্বাহীরা ভাল ব্যবসা হচ্ছে না এমন ৬০০ দোকান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।"
কোন কোন শহরে স্টারবাকসের ঠিক কোন কোন কফিশপগুলো বন্ধ করে দেওয়া হবে তা এখনো জানানো হয়নি।
তবে, পর্যবেক্ষকরা বলছেন, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক কিংবা সান ফ্রান্সিসকোর মতো বড় নগরগুলোতে স্টারবাকসের এ ব্যবসা সংকোচনের কোনো প্রভাব পড়বে না। কেননা এসব নগরে স্টারবাকসের কফিশপের সংখ্যা এতো বেশি যে সারা দেশে সব মিলিয়ে ৬০০ দোকান বন্ধ হলে এসব নগরে তা টেরই পাওয়া যাবে না।
সান ফ্রান্সিসকোর বাসিন্দা ডেব্বি গার্ডিয়ান জানান, স্টারবাকসের এ ব্যবসা সংকোচনের ঘোষণায় প্রতিষ্ঠানটির জন্য তিনি মোটেও দুঃখিত নন। তবে প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তের ফলে যারা চাকরি হারাতে যাচ্ছেন তাদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, "বিষয়টি এমন নয় যে, আমি তাদের কফি পছন্দ করি না। তারা যে নীতির প্রতিনিধিত্ব করেন আমি সেটাই অপছন্দ করি .... ছোট ছোট কফিশপ মালিক বা ব্যবসায়ীদের খেদিয়ে দেওয়া এবং সারা বিশ্বে একচেটিয়া ব্যবসা করা।"
পুরনো দিনের কথা স্মরণ করে গার্ডিয়ান বলেন, "আমি মহল্লাগুলোর ওই ছোট্ট কফিশপগুলোকে মিস করি.... ওই আলো-আঁধারি, সহজ কথাবার্তা, আড্ডা মুখরতা আর ওই কাঠের টেবিলগুলো...আমি মিস করি।"
স্টারবাকসের দানবীয় স
bdnews24