২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৪ ডলার ছাড়িয়ে তেলের দামের নতুন রেকর্ড

নতুন করে ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রে মজুদ স্বল্পতার কারণে যোগান ঘাটতির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে বৃহষ্পতিবার নতুন রেকর্ড গড়েছে। এদিন ইউএস ক্রুড এর দাম পর পর পাঁচ দফায় বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১৪৪ দশমিক ৪৪ ডলারে পৌঁছে যায়। অবশ্য পরে তা কমে ১৪৪ দশমিক ২৫ ডলারে কিছুটা থিতু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 08:56 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

সিঙ্গাপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নতুন করে ডলারের দরপতন এবং যুক্তরাষ্ট্রে মজুদ স্বল্পতার কারণে যোগান ঘাটতির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে বৃহষ্পতিবার নতুন রেকর্ড গড়েছে। এদিন ইউএস ক্রুড এর দাম পর পর পাঁচ দফায় বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১৪৪ দশমিক ৪৪ ডলারে পৌঁছে যায়। অবশ্য পরে তা কমে ১৪৪ দশমিক ২৫ ডলারে কিছুটা থিতু হয়। ইউএস ক্রুড এর দাম বৃহষ্পতিবার ৮৭ সেন্টস বেড়ে ব্যারেলপ্রতি ১৪৪ দশমিক ৪৪ ডলারের নতুন রেকর্ডে পৌঁছায়। কিন্তু, গ্রিনিচ সময় ০১ টা ৫৫ ঘন্টায় তা কমে ১৪৪ দশমিক ২৫ ডলারে নেমে এসে কিছুটা থিতু হয়। ওদিকে, লন্ডন ব্রেন্ট ক্রুড এর দাম ৮৫ সেন্টস বেড়ে ব্যারেলপ্রতি ১৪৫ দশমিক ১১ ডলারের রেকর্ড সৃষ্টি করে। বৃহষ্পতিবার ইউরোর বিপরীতে ডলারের বিনিময়মূল্য গত দুই মাসের মধ্যে সবচেয়ে কমে নেমে আসে। এর আগেরদিনের এক প্রতিবেদনে দেখা যায় যে, যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে ছাঁটাইয়ের হার গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহষ্পতিবারই ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের বৈঠকে মূল্যস্ফীতি মোকাবেলায় নতুন করে সুদের হার বাড়ানো হতে পারে। এর ফলে ডলারের বিপরীতে নতুন করে ইউরোর দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এ বছরে অশোধিত তেলের দাম প্রায় ৫০ ভাগ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৪৫ ঘ.