নয়াদিল্লি, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তিকে সমর্থন দেওয়া হবে কিনা সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসছে ভারতের ছোট দলগুলোর জোট 'দ্য ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স' (ইউএনপিএ)।
ক্ষমতায় টিকে থাকার জন্য সমাজবাদী পার্টিসহ ইউএনপিএ'র সমর্থন চাইছে সরকার। প্রধানমন্ত্রী মনমোহন সিং পরমাণু চুক্তি নিয়ে এগুলে সরকার থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়েছে প্রধান বাম মিত্রদল সিপিআই(এম)। আর তাই সমাজবাদী পার্টিসহ অন্য ছোট দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টায় নেমেছে ভারত সরকার।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন বুধবার রাতে সামজবাদী পার্টির নেতাদে সঙ্গে দেখা করে চুক্তিতে তাদের সমর্থন লাভের চেষ্টা করেছেন। এ চুক্তি মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন পেলে তা হবে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করায় এক মাইলফলক পদক্ষেপ।
সমাজবাদী পার্টির মহাসচিব অমর সিং বৈঠক শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে রয়টার্সকে বলেন, "হ্যাঁ আমরা পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করব এবং এটা আজই পরিষ্কার করা হবে।"
তবে এতে এখনও অনেক ঝুঁকি রয়েছে। কেননা সরকার যদি সমাদবাদী পার্টির সমর্থন আদায়ে ব্যর্থ হয় এবং বাম মিত্রদল সিপিআই (এম) সমর্থন প্রত্যাহার করে নেয় তবে নিশ্চিতভাবেই সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে যেতে হবে।
এছাড়াও ক্ষতাসীন জোটকে আরও অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে। দেশের মুদ্রস্ফীতি রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। ওদিকে জ্বালাািনর মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ট্রাক চালকদের ধর্মঘট চলছে। যার ফলে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট সৃষ্টি হয়েছে।
ভারতে বর্তমানে গত বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি চলতে থাকায় জোট সরকারের অ-বাম সদস্য দলগুলো মনে করছে, এখন আগাম নির্বাচন হলে এই জোটের পুননির্বাচিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাই বামপন্থীদের সঙ্গে রাজনৈতিক সংঘাত এড়াতে ওই চুক্তি আরও পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিচ্ছেন তারা।
কিন্তু প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বৈশ্বিক বেসামরিক পরমাণু বাণিজ্য থেকে দীর্ঘদিন ধরে ভারতের দূরে থাকার অবসান ঘটাতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বলেছেন, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি ভারতের জ্বালানি নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে ভাল উপায় এটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৩০ ঘ.
bdnews24