২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ছুরি অপরাধ দমনাভিযানে ১২০০ জন প্রেপ্তার

লন্ডনে ছুরিকাঘাতে মানুষ হত্যার অপরাধ দমনে ছয়-সপ্তাহব্যাপী অভিযানে পুলিশ ১২১৪ জনকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

লন্ডন, জুলাই, ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- লন্ডনে ছুরিকাঘাতে মানুষ হত্যার অপরাধ দমনে ছয়-সপ্তাহব্যাপী অভিযানে পুলিশ ১২১৪ জনকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড বুধবার একথা জানিয়েছে। 'অপারেশন ব্লান্ট ২' নামক এ অভিযানে পুলিশ কর্মকর্তারা প্রায় ২৭, ০০০ তল্লাশি চালিয়ে ৫২৮ টি ছুরি উদ্ধার করেছে। মে মাসে বরিস জনসন লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ার পর রাজধানীতে ছুরি অপরাধ দমনে এই অভিযান শুরু হয়। সিটি হলে মেয়রের কার্যালয়ে জনসনের সঙ্গে এক সংবাদ ব্রিফিংয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আইয়ান ব্লেয়ার ওই পরিসংখ্যান উল্লেখ করেন। লন্ডনের উত্তরে আইলিংটনে ছুরিকাঘাতে নিহত ১৬ বছরের বেন কিন্সলের ঘাতকদের পুলিশ এখনও খুঁজে বেড়াচ্ছে। এর মাঝেই ছুরি অপরাধ দমন সম্পর্কিত সর্বসা