কুয়ালা লামপুর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেশির ভাগ মালয়েশীয় নাগরিকই মনে করে বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম নির্দোষ। মার্দেকা সেন্টার গবেষণা প্রতিষ্ঠানের এক জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
জরিপে দেখা গেছে, ৬ শতাংশ মালয়েশীয় আনোয়ারের বিরুদ্ধে আনা সমকামিতার অভিযোগ বিশ্বাস করেন। অন্যদিকে, শতকরা ৬০ ভাগ মালয়েশীয়ই মনে করে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়েছে।
আনোয়ার এ নিয়ে দুবার সমকামিতার অভিযোগে অভিযুক্ত হলেন। ১৯৯৮ সালে সমকামিতার অভিযোগে আনোয়ার ইব্রাহিমকে উপ প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয় এবং তার কারাদণ্ড হয়। তৎকালীন প্রানমন্ত্রী মাহাথিরের ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য তার বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়েছিল বলে দাবি করেছিলেন আনোয়ার। মাহাথির ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর ২০০৪ সালে আনোয়ার মুক্তি পান।
স
bdnews24