২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সরকার থেকে বেরিয়ে যেতে পারে সিপিআই(এম)

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে ক্ষুব্ধ বাম মিত্রদল সিপিআই(এম) সরকার থেকে বেরিয়ে যেতে পারে বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং জি-এইট সম্মেলনে গেলে সিপিআই (এম) সরকার থেকে বেরিয়ে যাওয়ার ওই আভাস দিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 08:49 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

নয়াদিল্লি, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে ক্ষুব্ধ বাম মিত্রদল সিপিআই(এম) সরকার থেকে বেরিয়ে যেতে পারে বলে জানিয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিং জি-এইট সম্মেলনে গেলে সিপিআই (এম) সরকার থেকে বেরিয়ে যাওয়ার ওই আভাস দিয়েছে। ভারতের সরকারকে সমর্থন দেওয়া বাম দলগুলোর অন্যতম সমর্থক হচ্ছে 'দ্য কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সিস্ট)' বা সিপিআই(এম)। বাম দলগুলোর ধারণা বেসমরিক পরমাণু চুক্তি চূড়ান্ত হলে ভারত যুক্তরাষ্ট্রের ক্রীড়নকে পরিণত হবে। একারণে তারা এ চুক্তির বিরোধিতা করে আসছে এবং প্রধানমন্ত্রী চুক্তি করার পথে এগুলো তারা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার হুমকি দিয়েছে। বামদলের ঊর্ধ্বতন নেতা সিতারাম ইয়েচুরি রয়টার্সকে জানিয়েছেন, "বামদলগুলো শুক্রবার প্রধানমন্ত্রী মনমোহন ষিংয়ের জি-এইট সফর নিয়ে আলোচনায় বসবে।" মনমোহন সিং জাপানে আয়োজিত ৭ জুলাইয়ের জি-এইট সম্মেলনে যাওয়ার আগেই চুক্তির বিষয়টিতে এগুতে চান। সিপিআই(এম) প্রধান প্রকাশ কারাট মঙ্গলবার হিন্দুস্থান টাইমসকে বলেন, "প্রধানমন্ত্রী বলেছিলেন, পরমাণু চুক্তি সম্পাদনের সবুজ সংকেত পেলেই কেবল তিনি জি-এইট সম্মেলনে যোগ দিতে যাবেন। কিন্তু তিনি সেখানে যোগ দিতে যাচ্ছেন। এটি চুক্তি সম্পাদনের বিষয়টি এগিয়ে নেওয়ারই ইঙ্গিত। আর তাই আমরা সরকার থেকে বেরিয়ে যাওয়ার সময় স্থির করার জন্য আলোচনায় বসছি।" কারাটের এই বক্তব্যের মধ্য দিয়ে সরকার ও বামদের মধ্যকার বাগযুদ্ধের সর্বশেষ সর্বশেষ প্রকাশ ঘটল। প্রধানমন্ত্রী জাপানের জি-এইট সম্মেলনে যোগ দিতে গেলে বামদলগুলো সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে কিনা জিজ্ঞেস করা হলে কারাট বলেন, তেমন ব্যাপার এখনও ঘটেনি।" পরমাণু চুক্তিকে কেন্দ্র করে আগের যে কোনোও সময়ের চেয়ে এখন বিভক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে সরকার ও বাম মিত্ররা। দুয়ের মধ্যে মতের মিল হওয়ার সম্ভাবনা আর নেই বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সরকারে ভাঙন দেখা দিলে (অনেকেরই ধারণা এমনটি ঘটবে খুব শিগগিরিই)--- পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে সরকারকে অবিলম্বে আরেকটি দলের সমর্থন জোগাড় করতে হবে। আর তা না পারলে সরকারকে ২০০৯ সালের মে মাসের নির্ধারিত সময়ের আগে নির্বাচন দেওয়ার ঝুঁকি নিতে হবে। ভারত খুব শিগগিরিই রাজনৈতিক অনিশ্চয়তা এবং নির্বাচনের পথে যাবে বলে মনে করা হচ্ছে। রাজনীতি বিশ্লেষক প্রাণ চোপড়া বলেছেন, সরকার ও বামদের মধ্যে সমঝোতার সম্ভাবনা নেই। কংগ্রেস নেতারা অবশ্য এখনও জনগণের সামনে পরমাণু চুক্তির পক্ষে আশা জিইয়ে রেখেছেন। চুক্তি নিয়ে আশার বাণী শোনাচ্ছেন তারা। চুক্তির বিরোধিতাকারী বামদের এড়িয়ে সরকার ওই চুক্তির দিকে এগিয়ে গেলে ক্ষমতাসীন জোট ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। বামরা সমর্থন প্রত্যাহার করে নিলে ক্ষমতাসীন কোয়ালিশন সংখ্যালঘু হয়ে পড়বে। প্রেসিডেন্ট তখন পার্লামেন্টে ভোট আহ্বান করতে পারেন। প্রধান বিরোধীদল বিজেপি তখন পার্লামেন্টে আস্থা ভোট ডাকার চেষ্টা নিতে পারে। এতে সরকার হেরে গেলে নির্বাচন দিতে হবে। আর এমন হলে নির্বাচন হতে পাওে অক্টোবরের পরপরই। 'কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া' (মার্ক্সসিস্ট) বা 'সিপিআই-এম' এর নেতৃত্বাধীন ভারতের বৃহত্তম বামপন্থী জোট গত বছর এ চুক্তির বিরোধিতা করে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই চুক্তি পিছিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক গড়ার কথা বিবেচনা করে মনমোহন চুক্তিটি চূড়ান্ত করার পথেই আগাতে চান। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী মনমোহন সিং জি-এইট সম্মেলন শুরুর আগেই চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। কারণ, চুক্তির ব্যাপারে কোনোও প্রতিশ্র"তি ছাড়া মনেমোহন প্রেসিডেন্ট বুশের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী নন। ভারতে বর্তমানে গত বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি চলতে থাকায় জোট সরকারের অ-বাম সদস্য দলগুলো মনে করছে, এখন আগাম নির্বাচন হলে এই জোটের পুননির্বাচিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাই বামপন্থীদের সঙ্গে রাজনৈতিক সংঘাত এড়াতে ওই চুক্তি আরও পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিচ্ছেন তারা। কিন্তু প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বৈশ্বিক বেসামরিক পরমাণু বাণিজ্য থেকে দীর্ঘদিন ধরে ভারতের দূরে থাকার অবসান ঘটাতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বলেছেন, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি ভারতের জ্বালানি নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে ভাল উপায় এটি। কিন্তু যুক্তরাষ্ট্রের ইচ্ছানুযায়ী, সেদেশের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মেয়াদ শেষের আগেই তারা ওই চুক্তি করতে চাওয়ায় এ নিয়ে ইতোমধ্যেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেননা, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপনের আগেই একে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং ৪৫ জাতি পরমাণু সরবরাহকারী গ্র"পের অনুমোদন পেতে হবে। কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতা হলেও ভারত নিজেদের অংশ চূড়ান্ত করার পর এসব প্রক্রিয়া শেষ করে এ নভেম্বরের নির্বাচনের আগে তা মার্কিন কংগ্রেসে পাঠানো দুরূহ হয়ে উঠতে পারে। কোনো কোনো বিশ্লেষক বলছেন, ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তি অনুমোদন না করলেও বামপন্থীরা হয়তো আইএইএ'র সঙ্গে ভারতের একটি আলাদা আত্মরক্ষামূলক চুক্তিকে সমর্থন দিতে পারে। এমন হলে হয়ত আগাম নির্বাচনের ঝুঁকি এড়ানো সম্ভব হবে। কিন্তু এতে এ বিষয়ে সরকারের এতোদিনের সময় পণ্ড হবে এবং চুক্তিটি অচলাবস্থায় চলে যাবে। অন্যদিকে, পরমাণু চুক্তি বিতর্কের দায়ভার নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং পদত্যাগ করলেও আগাম নির্বাচন আসন্ন হয়ে উঠতে পারে। অবশ্য সেক্ষেত্রেও কংগ্রেস চাইলে একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে তাদের মেয়াদ পূর্ণ করার চেষ্টা চালাতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১৭ ঘ. ঈচও (গ) ংধুং পড়হংরফবৎং মড়াঃ রিঃযফৎধধিষ