২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নতুন জলবায়ু পরিকল্পনায় প্রাধান্য পাচ্ছে নবায়নযোগ্য জ্বালানি

ভারত সোমবার বিশ্ব উষ্ণায়ন রোধে নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনা প্রকাশ করেছে। এ পরিকল্পনায় টেকসই উন্নয়নের জন্য তারা প্রাধান্য দিচ্ছে নবায়নযোগ্য জ্বালানিকে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতির ঝুঁকি এড়াতে ভারত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ব্যাপারে কোনো লক্ষ্যমাত্রা পূরণের প্রতিশ্র"তি দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 12:56 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ভারত, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত সোমবার বিশ্ব উষ্ণায়ন রোধে নতুন জাতীয় জলবায়ু পরিকল্পনা প্রকাশ করেছে। এ পরিকল্পনায় টেকসই উন্নয়নের জন্য তারা প্রাধান্য দিচ্ছে নবায়নযোগ্য জ্বালানিকে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধীরগতির ঝুঁকি এড়াতে ভারত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ব্যাপারে কোনো লক্ষ্যমাত্রা পূরণের প্রতিশ্র"তি দেয়নি। ভারতের জাতীয় এই কর্মপরিকল্পনায় বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর জ্বালানি এবং সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকেই প্রাধান্য দেওয়া হয়েছে। সেইসঙ্গে পরিবেশ প্রযুক্তি নিয়ে গবেষণার জন্য জলবায়ু পরিবর্তন তহবিল গড়ার উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় এই নীতিতে জলবায়ূ পরিবর্তন রোধে ভারতের অবস্থানের প্রতিফলন ঘটেছে। কিন্তু ভারতের কাছ থেকে জলবায়ু পরিবর্তন রোধে আরও বেশিকিছু করার প্রতিশ্র"তি দাবি করে আসা ধনী পশ্চিমা দেশগুলো এতে সন্তষ্ট হবে না। জলবায়ু পরিকল্পনা প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, "আমাদের লক্ষ্য হচ্ছে ভারতের অর্থনৈতিক উন্নয়নকে জ্বালানি সক্ষম করা। আমাদের জনগণের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অধিকার এবং ব্যাপক দারিদ্র্যের কলঙ্ক দূরে ঠেলে দেওয়ার অধিকার আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৯ঘ.