কয়ালালামপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম রোববার তার বিরুদ্ধে আনা সমকামিতার অভিযোগ অস্বীকার করার পরপরই নিরাপত্তার জন্য আশ্রয়ের খোঁজে তুর্কি দূতাবাসে গেছেন। আনোয়ার ইব্রাহিমের দল একথা জানিয়েছে।
সমকামিতার অভিযোগ তাকে বিব্রত করার সরকারি প্রচেষ্টা-- এই পাল্টা অভিযোগ তুলে আনোয়ার তার পরিবারকে বলেন, তিনি প্রাণের ভয়ে শঙ্কিত। তবে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন না। আনোয়ারের দলের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
আনোয়ারের রাজনৈতিক দল জাস্টিস পার্টির মুখপাত্র তিয়ান চুয়া টেলিফোনে বলেছেন, আনোয়ার দুপুরের দিকে তুর্কি দূতাবাসে যান এবং সেখানে রাত যাপন করেন। তিনি নিরাপত্তার জন্যই সেখানে গেছেন, রাজনৈতিক আশ্রয়লাভের জন্য নয়। আমরা কেবল এটুকুই চাই যে তিনি নিরাপদ থাকুন।"
এ ব্যাপারে তুর্কি কূটনীতিকের তাৎণিক কোনোও মন্তব্য পাওয়া যায়নি।
মার্চের নির্বাচনে বিরোধীদল ভালো ফলের রেকর্ড গড়ার পর আনোয়ারের বিরুদ্ধে সমকামিতার অভিযোগে মালয়েশিয়ায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সাবেক উপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ১৯৯৮ সালে বরখাস্ত করার পর তাকে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু মার্চের নির্বাচনে বিরোধীদলের ভালো ফলে আনোয়ার আবার সৌভাগ্যের দেখা পাচ্ছেন বলেই মনে করা হচ্ছে।
আনোয়ার বলেছেন, সেপ্টেম্বরের মধ্যে নতুন সরকার গঠনের জন্য মতাসীন কোয়ালিশনের আইনপ্রণেতাদের কাছ থেকে তিনি যথেষ্ট সমর্থন পেয়েছেন। একটি হোটেলের বাইরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সমবেত প্রায় ২০০ সমর্থকের উদ্দেশ্যে এক বিবৃতিতে আনোয়ার বলেন, "আমার বিরুদ্ধে আনীত পুলিশের অভিযোগনামা পুরোপুরি অতিরঞ্জিত।" আনোয়ারের আইনজীবী এই বিবৃতি পড়ে শোনান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩৫ঘ.
bdnews24