তিকরিত, ২৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশে রোববার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৭ পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ পুলিশ। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশকে লক্ষ্য করেই ধুলুইয়া শহরে ওই বোমা হামলা হয়। এ শহরের অবস্থান বাগদাদের ৭০ কিলোমিটার (৪৫ মাইল) উত্তরে। ইরাকের নিরাপত্তা মার্কিন বাহিনীর কাছ থেকে নিজেদের হাতে তুলে নেওয়ার চেষ্টারত ইরাকি বাহিনীর ওপর জঙ্গিদের একাধিক হামলার মধ্যে এটিই সর্বশেষ।
ধুলুইয়া শহরের পুলিশ প্রধান কর্নেল মোহম্মদ আল জুবৌরি বলেছেন, এক আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী হামলাটি চালায়। নিহতদের মধ্যে একজন ক্যাপ্টেন এবং একজন লেফটেন্যান্টও রয়েছেন। আহত তিনজনকে মার্কিন সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫২ঘ.
bdnews24