২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল হামলা চালানোর অবস্থায় নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালনোর অবস্থায় ইসরায়েল নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি। সাংবাদিকদের তিনি বলেন, তার বিশ্বাস ইসরায়েল হামলা চালাতে পারবে না। কারণ, তারা ভালোভবেই জানে এ ধরনের কাজের পরিণতি কি হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 10:35 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

তেহরান, জৃন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালনোর অবস্থায় ইসরায়েল নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি। সাংবাদিকদের তিনি বলেন, তার বিশ্বাস ইসরায়েল হামলা চালাতে পারবে না। কারণ, তারা ভালোভবেই জানে এ ধরনের কাজের পরিণতি কি হবে। আক্রান্ত হলে ইরান উপসাগরের তেল জাহাজে করে নিয়ে যাওয়ার সব পথের নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং প্রতিবেশী দেশগুলো হামলায় াংম নিলে তাদেরকেও একহাত দেখে নেবে---- ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধানের এমন উদ্ধৃতির পরদিনই মানুশেহর মোত্তাকি ওই কথা বললেন। ইসরায়েল ইরানে হামলার মহড়া দিয়েছে মার্কিন পত্রিকায় এমন খবর প্রকাশের পর থেকেই তেহরানে ইসরায়েলি হামলার সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠেছে। হামলার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে মোত্তাকি বলেন, "ইসরায়েল এখন লেবাননে হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে ২০০৬ সালের যুদ্ধের পরিণতিসহ আরও নানা সঙ্কটে জর্জরিত। আর একারণেই আমরা এই ইহুদি রাষ্ট্রটির এমন কোনো অভিযানে নামার মতো অবস্থা দেখতে পাচ্ছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩১ ঘ.