ত্রিপোলি, লেবানন, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে শনিবার এক বোমা বিস্ফোরণে দুইজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। চিকিৎসা ও নিরাপত্তা কর্মীরা একথা জানিয়েছেন।
ত্রিপোলির বাব তিব্বানেহ এলাকার একটি এপার্টমেন্টে ভোরের দিকে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের মধ্য থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
এর আগে গত রোববার বাব তিব্বানেহ এলাকায় সরকার সমর্থকদের সঙ্গে বিরোধী দলের কর্মীদের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। ত্রিপোলিতে লেবাননের সুন্নি সংখ্যাগরিষ্ঠ সিরিয়া বিরোধী জোটের সমর্থকরা সংখ্যাগরিষ্ঠ। দেশটির সিরিয়াপন্থী বিরোধী দলের ওপর শিয়াগ্র"প হিজবুল্লাহর ব্যাপক প্রভাব রয়েছে।
মে মাসে কাতারের মধ্যস্থতায় দেশটির সরকার ও বিরোধী দলের মধ্যে চলতে থাকা দীর্ঘ ১৮ মাসের রাজনৈতিক সংকটের সাময়িক সমাধান হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৬৫২ ঘ.
bdnews24