২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের কাছে ইলেক্ট্রনিক-যুদ্ধসরঞ্জাম বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র

পাকিস্তানের এফ-১৬ যুদ্ধ বিমান বহরকে আরও শক্তিশালী করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইলেক্ট্রনিক-যুদ্ধসরঞ্জামাদি বিক্রির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধসরঞ্জামাদি ক্রয় করতে দেশটির ৭৫০ লখ ডলার ব্যয় হবে। শুক্রবার ওয়াশিংটন একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ওয়াশিংটন, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের এফ-১৬ যুদ্ধ বিমান বহরকে আরও শক্তিশালী করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইলেক্ট্রনিক-যুদ্ধসরঞ্জামাদি বিক্রির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধসরঞ্জামাদি ক্রয় করতে দেশটির ৭৫০ লখ ডলার ব্যয় হবে। শুক্রবার ওয়াশিংটন একথা জানিয়েছে। পেন্টাগনের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা মার্কিন আইনপ্রণেতাদের এক নোটিশের মাধ্যমে জানিয়েছে, পাকিস্তান ২১টি অ্যাডভান্সড ইন্টিগ্রেটেড ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট পড বা (এআইডিডব্লিউএস) কিনতে চেয়েছে। প্রস্তাবিত এই যুদ্ধসরঞ্জাম বিক্রি সম্পন্ন হলে এ বিষয়টি নিশ্চিত হবে যে, ইসলামাবাদের ক্রয়কৃত লকহিড মার্টিন করপোরেশনের এফ-১৬ বিমান বহরের সঙ্গে ওই সরঞ্জামাদিগুলো মানানসই হবে। ইলেক্ট্রনিক-যুদ্ধসরঞ্জামাদির মধ্যে রয়েছে রাডার, যোগাযোগ সংযোগ স্থাপনকারী যন্ত্র, শক্তিশালী কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা এবং অগ্রসর সেন্সর প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে যুদ্ধসরঞ্জামাদি বিক্রির বিষয় আইনপ্রণেতাদের কাছে এমন নোটিশের মাধ্যমে জানাতে হয়। কিন্তু তার মানে এই নয় যে বিক্রি সম্পন্ন হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৫৪৮ ঘ.