২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউরোপকে নিরাপদ করবে না: রাশিয়া

পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিকারক। এতে করে ওই মহাদেশের নিরাপত্তা নিশ্চিত হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

খান্তি-মানসিয়্যাক্স, রাশিয়া, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিকারক। এতে করে ওই মহাদেশের নিরাপত্তা নিশ্চিত হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ শুক্রবার একথা বলেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার উদ্যোগের ব্যাপারে আমরা অত্যন্ত সন্ধিগ্ধ।" "আমরা এই ধারণা ক্ষতিকর এবং এতে করে ইউরোপ মহাদেশের নিরাপত্তা বিধানের লক্ষ্য পূরণ হবে না বলেই মনে করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১২ঘ.