সিউল জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া শুক্রবার ইয়ংবেয়ন পরমাণু স্থাপনার বিশাল-জলাধার (কুলিং-টাওয়ার) ধ্বংস করেছে। দক্ষিণ কোরিয়ার একটি প্রচারমাধ্যম একথা জানিয়েছে। চীনের কাছে পরমাণু কর্মসূচির বিস্তারিত তথ্য সম্বলিত প্রতিবেদন হস্তান্তরের একদিন পরই পরমাণু চুক্তির প্রতিশ্র"তি রক্ষার এ পদক্ষেপ নিল উত্তর কোরিয়া। এর বিনিময়ে পিয়ংইয়ংকে সন্ত্রাসের তালিকা থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে তারা উত্তর কোরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ারও ঘোষণা দিয়েছে।
তবে বিষেশজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া তাদের প্রতিবেদনে পরমাণু কর্মসূচি সম্পর্কে যে সমস্ত দাবি করেছে তা আরও খতিয়ে দেখতে হবে বলে মনে করছে বিশ্বশক্তির দেশগুলো। তাছাড়া জলাধার ধ্বংসের এই নাটকীয় পদক্ষেপে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের হিসাব এবং অস্ত্র বিস্তার সক্রান্ত সব প্রশ্নও যে এতে চুকে গেল তাও নয়।
ইয়ংবেয়ন পরমাণু স্থাপনার জলাধার ধ্বংসের দৃশ্য রেকর্ড করে দক্ষিণ কোরিয়ার প্রচারমাধ্যম এমবিসি জানিয়েছে, টাওয়ারটি বিকালে ভেঙে ফেলা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে, ২০ মিটার (৬৫-ফুট) উঁচু টাওয়ারটির ভিত্তিমূলে বিস্ফোরণ ঘটিয়ে এটিকে ধ্বংস করা হয়েছে। ধোঁয়া আর ধ্বংসস্তুপে ছেয়ে যায় চারিদিক।
গোয়েন্দা সৗাটেলাইটে তোলা ছবিতে টাওয়ার থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। টাওয়ার ধ্বংসের বিনিময়ে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের তালিকা থেকে উত্তর কোরিয়াকে বাদ দেওয়া এবং দেশটির প্রতি বৈীর নীতি অবসানের উদ্যোগকে স্বাগত জানিয়েছে পিয়ংইয়ং।
উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, "যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের পরই উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নির্বিঘে
bdnews24