নয়াদিল্লি, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ভারতীয় সেনাপ্রধান ফিল্ড মার্শাল স্যাম মানেকশ শুক্রবার মারা গেছেন। তার রণনীতির কারণেই ভারত সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার মাত্র ১৪ দিনের মধ্যেই পাকিস্তান পরাজিত হয় বলে ধারণা করা হয়। ভারত-পাকিস্তান যুদ্ধসহ মোট পাঁচটি যুদ্ধে লড়াই করা এ সৈনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধবীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার তামিল নাড়
bdnews24