২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন রোধে ক্যালিফোর্নিয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা

বিশ্ব উষ্ণতা বৃদ্ধিবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে দূষণমুক্ত গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি এবং বড়বড় কারখানাগুলোর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর এক উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 03:04 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

লস অ্যঞ্জেলস, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব উষ্ণতা বৃদ্ধিবিরোধী লড়াইয়ের অংশ হিসেবে দূষণমুক্ত গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি এবং বড়বড় কারখানাগুলোর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর এক উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। বৃহস্পতিবার গৃহীত এই পরিকল্পনার লক্ষ্য ২০২০ সালের মধ্যে দূষণের মাত্রা ১০ শতাংশ কমিয়ে আনা এবং শিল্প সেক্টরে নতুন জ্বালানি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে রাজ্যের অর্থনীতিকে আরও জোরদার করা। যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে এই ধরণের সাহসী পরিকল্পনা এটিই প্রথম। পরিকল্পনাকারী ও পরিবেশবাদী গ্র"পগুলো জানিয়েছে, উষ্ণতা বৃদ্ধি রোধে এই পরিকল্পনা শুধু মার্কিন রাজ্যগুলো নয়, চীন ভারতের মতো শীর্ষ দূষণকারী দেশগুলোতেও নকশা হিসেবে কাজ করতে পারে। ক্যালিফোর্নিয়া এয়ার রিসোর্সেস বোর্ড (সিএআরবি) এর চেয়ারম্যান মেরি নিকোলস সাংবাদিকদের বলেন, "এই পরিকল্পনার গুরুত্ব অসীম। শুধু ক্যালিফোর্নিয়াতে নয়, এখানে আমরা পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যগুলোকেও উৎসাহিত করতে পারব।" বৃহস্পতিবার সারামেন্তোতে এক বৈঠকে সিএআরবি'র সদস্যরা কিছু প্রস্তাব উত্থাপণ করবেন, যা ২০১২ সালে আইনে পরিণত হবে। এর অনেকগুলো আবার বছর দুয়েক আগে থেকে কার্যকর রয়েছে। নতুন এই পরিকল্পনার মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড নির্গমনকারী শিল্প প্রতিষ্ঠানগুলোর নির্গমণের মাত্রা নিয়ন্ত্রণ, তেল কোম্পানিগুলোর পরিশোধিত জ্বালনি উৎপাদন ও বিভিন্ন সেবাখাতে পানি ও সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি। সিএআরবি জানিয়েছে, এই পরিকল্পনার মধ্যে আরও আছে বিমান ভ্রমণের বিকল্প হিসেবে দ্রুত গতির রেল যোগাযোগ বৃদ্ধি ও মানুষ ও পণ্য পরিবহণে গাড়িগুলোতে আরও বেশি হাইব্রিড ও হাইড্রোজেন জ্বালানির ব্যবহার বৃদ্ধি। নিকোলস জানিয়েছেন, রাজ্যের গভর্নর আরনল্ড সোয়ার্জনেগার এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন। পরিবেশ দূষণকারী গ্যাস নির্গমন রোধে রাজ্য প্রশাসনের গৃহীত ২০০৬ সালের আইনই নতুন এই পরিকল্পনা গ্রহণে তাদেরকে উৎসাহী করেছে বলে জানিয়েছে সিএআরবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫৫ ঘ.