তেহরান, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার বলেছেন, শত্র"রা ইরানকে তাদের অভিষ্ট পরমাণু ল্য থেকে কখনোই বিরত রাখতে পারবে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ কথা জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নেরে পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা গত ১৪ জন বিশ্বশক্তিগুলোর প থেকে ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে নতুন সাহায্য প্যাকেজের প্রস্তাব দেন। কিন্তু তেহরান জানিয়েছে, পরামাণু কর্মসূচি বন্ধের শর্তে কোনো প্রস্তাব তারা মেনে নেবে না।
পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহতে এক বক্তৃতায় আহমাদিনেজাদ বলেন, "পরমাণু কর্মসূচির ইস্যুতে শত্র"দের ইচ্ছা কখনো সফল হবে না। ইরানের পরমাণু কর্মসূচি তারা কখনোই বন্ধ করতে পারবে না।"
তিনি আরও বলেন, "ইরানের জন্য সকল পথ তারা বন্ধ করে দিলে তাতে করে ইরান তাদের পরমাণু ল্য অর্জনে আরও দৃড়প্রতিজ্ঞ হবে।"
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে সোমবার একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরমাণু কর্মসূচি বন্ধ না করার শাস্তিস্বরূপ নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানের সবচে বড় ব্যাংকের সম্পদ জব্দ করার পদপে নেওয়া হচ্ছে। তবে এই পদপে সত্ত্বেও ইরানকে দেওয়া অর্থনৈতিক সুযোগ-সুবিধার আন্তর্জাতিক প্যাকেজ প্রস্তাব নিয়ে সম্ভাব্য আলোচনার দ্বার উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ইইউ।
ইরান বুধবার জানিয়েছে, নতুন করে ইইউ'র নতুন নিষেধাজ্ঞার কারণে সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হবে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবর এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং তা জ্বালানি উৎপাদনের ল্েযই পরিচালিত হচ্ছে।
ইরানের দাবি, এটি তাদের অধিকার। যে কারণে তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। তবে জাতিসংঘের পর্যবেণের অধীনেই তারা এ কাজ করবে। যদিও দেশটি এর আগেও জাতিসংঘ পর্যবেকদের বাধা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯১৫ ঘ.
bdnews24