২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু কর্মসূচির বিবরণ দিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচির বিস্তারিত বিবরণ সম্বলিত দীর্ঘপ্রতিীত প্রতিবেদন বৃহস্পতিবার চীনের কাছে জমা দিয়েছে। বার্তা সংস্থা সিএনএন এ খবর দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র খবরটি তাৎণিকভাবে নিশ্চিত করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 12:50 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

বেইজিং, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচির বিস্তারিত বিবরণ সম্বলিত দীর্ঘপ্রতিীত প্রতিবেদন বৃহস্পতিবার চীনের কাছে জমা দিয়েছে। বার্তা সংস্থা সিএনএন এ খবর দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র খবরটি তাৎণিকভাবে নিশ্চিত করতে পারেনি। এর আগে চীন বৃহস্পতিবারেই উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি সংক্রান্ত প্রতিবেদন হস্তান্তর করার কথা জানায় এবং যুক্তরাষ্ট্র এর বিনিময়ে উত্তর কোরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার পদপে নিতে রাজি হয়েছে বলেও জানায় তারা। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ দাওয়েই বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। ওয়াশিংটনের সন্ত্রাসের তালিকা থেকে পিয়ংইয়ংয়ের নাম বাদ যাওয়াসহ কূটনৈতিক স্বীকৃতি লাভ এবং প্রয়োজনীয় জ্বালানির জন্য মরিয়া উত্তর কোরিয়ার জন্য এই বিবরণ হস্তান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়ার ৬-জাতি নিরস্ত্রীকরণ আলোচনার আয়োজকের ভূমিকায় আছে চীন। এ আলোচনায় গত বছর উত্তর কোরিয়াকে পরমাণু স্থপনা নিস্ক্রিয় করা এবং অতীত পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের বিনিময়ে পিয়ংইয়ংয়ে জ্বালানি সরবরাহ এবং কূটনৈতিক ছাড় দেওয়ার প্রস্তাব দিয়ে চুক্তি করেছিল ৬-জাতি। পরমাণু নিরস্ত্রীকরণের ওই চুক্তি ২০০৭ সালের শেষ নাগাদ বাস্তবায়িত হওয়ার কথা ছিল। কিন্তু অর্থ নিয়ে বিরোধ এবং উত্তর কোরিয়ার ঘোষিত পরমাণু কর্মসূচিতে ঘাপলা থাকায় চুক্তি অনুযায়ী কাজ আগায়নি। তবে বৃহস্পতিবার উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচির বিস্তারিত প্রতিবেদন চীনকে দেবে বলে এর আগে আশা প্রকাশ করেন কর্মকর্তারা। এর পরপরই উত্তর কোরিয়া বিতর্কিত ইয়ংবেয়ন পরমাণু স্থাপনার টাওয়ার ধ্বংস করবে বলেও মনে করা হচ্ছে। পরমাণু বোমা তৈরি উপযোগী প্লুটোনিয়ামের উৎস ধ্বংসে উত্তর কোরিয়া এই প্রতীকী পদপে নেবে। টাওয়ার ধ্বংসের এই দৃশ্য রেকর্ড করে রাখার জন্য উত্তর কোরিয়া পশ্চিমা গণমাধ্যমকে আমন্ত্রণ জানানোরও নজিরবিহীন পদপে নিয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু প্রতিবেদন জমা দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বুশ বুহস্পতিবারেই তার প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছে সিএনএন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৮ঘ.