ইসলামাবাদ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উপনির্বাচনে বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার জাতীয় পরিষদের পাঁচটি এবং প্রাদেশিক পরিষদের পঁচিশটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পরিষদের আসনগুলোর মধ্যে একটিতে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু লাহোর হাইকোর্ট তাকে উপনির্বাচনের অযোগ্য ঘোষণা করায় তা হয়নি।
গণমাধ্যম জানিয়েছে, কমপে তিন নির্বাচনী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর মধ্যে পাঞ্জাব পরিস্থিতি সবচেয়ে খারাপ। ওই প্রদেশে বন্দুকধারীদের মধ্যে গুলি বিনিময়ও হয়েছে।
পাঞ্জাবের দণিাঞ্চলের একটি নির্বাচন কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ কামরান বলেন, "কয়েকজন বন্দুকধারী সত্যিই ভোটগ্রহণ বন্ধের চেষ্টা করছিল। আমরা তাদের চারজনকে গ্রেপ্তার করেছি এবং বেশকয়েকটি অস্ত্র উদ্ধার করেছি।"
স্থানীয় সময় বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা। এই উপনির্বাচনের ফল ফেব্র"য়ারির নির্বাচনে ফলের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫১৩ ঘ.
.
bdnews24