২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পরমাণু চুক্তি নিয়ে অচলাবস্থা কাটেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে অচলবস্থা কাটেনি। ফলে সরকার বামপন্থী মিত্রদের সঙ্গে আরেকদফা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। এতে করে আগাম নির্বাচনের হুমকি আপাতত কিছুটা দূরে ঠেলতে পারল মনমোহন সিং সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 05:07 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

নয়া দিল্লি, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে অচলবস্থা কাটেনি। ফলে সরকার বামপন্থী মিত্রদের সঙ্গে আরেকদফা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। এতে করে আগাম নির্বাচনের হুমকি আপাতত কিছুটা দূরে ঠেলতে পারল মনমোহন সিং সরকার। পরমাণু চুক্তি নিয়ে বামপন্থী মিত্রদের সঙ্গে বুধবারের বৈঠকে আরেকদফা আলোচনার ওই সিদ্ধান্ত হয়। চুক্তির বিরোধিতাকারী বামপন্থীদের এড়িয়ে সরকার ওই চুক্তির দিকে এগিয়ে গেলে মতাসীন জোট ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেেেত্র ভারত আগাম নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে। 'কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া' (মার্ক্সসিস্ট) বা 'সিপিআই-এম' এর নেতৃত্বাধীন ভারতের বৃহত্তম বামপন্থী জোট গত বছর এ চুক্তির বিরোধিতা করে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই চুক্তি পিছিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু যুক্তরাষ্ট্রেও সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক গড়ার কথা বিবেচনা কওে মনমোহন চুক্তিটি চূড়ান্ত করার পথেই আগাতে চান। চুক্তির ভাগ্য নির্ধারণ করতে তাই আরেকদফা বৈঠকে একমত হয়েছে সরকার ও এর মিত্ররা। তবে বৈঠক কবে হবে তার দিনণ নির্ধারণ করা হয়নি। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি জানিয়েছেন, কমিটির আগামী বৈঠকে চুক্তির তথ্য-উপাত্তগুলো চূড়ান্ত করা হবে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী মনমোহন সিং ৭ জুলাইয়ে জাপানে জি-৮ সম্মেলন শুরুর আগেই চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। কারণ, চুক্তির ব্যাপারে কোনোও প্রতিশ্র"তি ছাড়া মনেমোহন প্রেসিডেন্ট বুশের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী নন। ভারতে বর্তমানে গত বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি চলতে থাকায় জোট সরকারের অ-বাম সদস্য দলগুলো মনে করছে, এখন আগাম নির্বাচন হলে এই জোটের পুননির্বাচিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত ীণ। তাই বামপন্থীদের সঙ্গে রাজনৈতিক সংঘাত এড়াতে ওই চুক্তি আরও পিছিয়ে দেওয়ার পে মত দিচ্ছেন তারা। কিন্তু প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বৈশ্বিক বেসামরিক পরমাণু বাণিজ্য থেকে দীর্ঘদিন ধরে ভারতের দূরে থাকার অবসান ঘটাতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী বলেছেন, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি ভারতের জ্বালানি নিরাপত্তা অর্জনের েেত্র সবচেয়ে ভাল উপায় এটি। কিন্তু যুক্তরাষ্ট্রের ইচ্ছানুযায়ী, সেদেশের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মেয়াদ শেষের আগেই তারা ওই চুক্তি করতে চাওয়ায় এ নিয়ে ইতোমধ্যেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। কেননা, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপনের আগেই একে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং ৪৫ জাতি পরমাণু সরবরাহকারী গ্র"পের অনুমোদন পেতে হবে। কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতা হলেও ভারত নিজেদের অংশ চূড়ান্ত করার পর এসব প্রক্রিয়া শেষ করে এ নভেম্বরের নির্বাচনের আগে তা মার্কিন কংগ্রেসে পাঠানো দুরূহ হয়ে উঠতে পারে। যদিও বর্তমান পরিস্থিতিতে ভারতে কংগ্রেস ও বামপন্থী জোটের মধ্যে এ বিষয়ে সমঝোতা অনেকটাই অসম্ভব বলে মনে করা হচ্ছে। কোনো কোনো বিশ্লেষক বলছেন, ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ চুক্তি অনুমোদন না করলেও বামপন্থীরা হয়তো আইএইএ'র সঙ্গে ভারতের একটি আলাদা আত্মরামূলক চুক্তিকে সমর্থন দিতে পারে। এমন হলে হয়ত আগাম নির্বাচনের ঝুঁকি এড়ানো সম্ভব হবে। কিন্তু এতে এ বিষয়ে সরকারের এতোদিনের সময় পণ্ড হবে এবং চুক্তিটি অচলাবস্থায় চলে যাবে। অন্যদিকে, পরমাণু চুক্তি বিতর্কের দায়ভার নিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং পদত্যাগ করলেও আগাম নির্বাচন আসন্ন হয়ে উঠতে পারে। অবশ্য সেেেত্রও কংগ্রেস চাইলে একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে তাদের মেয়াদ পূর্ণ করার চেষ্টা চালাতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৫৫ ঘ.