২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে সন্দেহভাজন ৫২০ সন্ত্রাসী গ্রেপ্তার

সৌদি আরব সন্ত্রাসে জড়িত থাকার সন্দেহে ৫২০ জনকে গ্রেপ্তার করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বুধবার একথা বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, "আটকৃতরা সবাই নতুন।" ২০০৩ সাল থেকেই আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের সহিংসতার হুমকির মুখে রয়েছে সৌদি আরব। ২০০৭ সালেও সৌদি কর্তৃপ শ'শ' সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

রিয়াদ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সৌদি আরব সন্ত্রাসে জড়িত থাকার সন্দেহে ৫২০ জনকে গ্রেপ্তার করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বুধবার একথা বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, "আটকৃতরা সবাই নতুন।" ২০০৩ সাল থেকেই আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের সহিংসতার হুমকির মুখে রয়েছে সৌদি আরব। ২০০৭ সালেও সৌদি কর্তৃপ শ'শ' সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। সৌদি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরের বন্দর নগরী ইয়ানবুতে আটককৃতদের একটি চক্র রয়েছে এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের আরেকটি তাদের আরেকটি চক্র আছে। এতে বলা হয়, "নিরাপত্তা বাহিনী পূর্বাঞ্চলীয় প্রদেশে আফ্রিকান অধিবাসী পরিচালিত একটি চক্রকে গ্রেপ্তার করতে পেরেছে। তারা তেলেেত্র কাজ করার চেষ্টা করছিল এবং জঙ্গিদের বিস্তার ঘটাতে তাদেরকে বিদেশে পাঠানোর জন্য তহবিল সংগ্রহের চেষ্টা নিয়ছিল-- এ বিষয়টি পরিস্কার হওয়া গেছে।" উল্লেখ্য, সৌদি আর বিশ্বের বৃহত্তম তেল রপ্তানীকারক দেশ। জঙ্গিরা অতীতেও সৌদি আরবের তেলত্রেকে তাদের হামলার ল্য করেছে। ২০০৪ সালে ইয়ানবুর বিদেশি কম্পাউন্ডে এবং ২০০৬ সালে 'আবকায়েক' তেল ডিপোতে জঙ্গি হামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৭ঘ.