ম্যানিলা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিপাইনে ভয়াবহ টাইফুনের কবলে পড়ে ডুবে যাওয়া ফেরি থেকে একের পর এক লাশ উদ্ধার হচ্ছে। মঙ্গলবার উদ্ধারকারীরা বেশ কিছু লাশ পাওয়ার পর বুধবার আরও ৫০টি মৃতদেহ খুঁজে পেয়েছে।
ফেরি থেকে ১০০কিলোমিটার (৬০ মাইল) দূরে এসব লাশের সন্ধান পায় তারা। ওয়াশিংটন জানিয়েছে, ত্রাণকাজে সহায়তার জন্য তারা একটি বিমানবাহী জাহাজ পাঠাবে।
ফিলিপাইন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইনোসেনসিও রোজারিও বলেছেন, "উদ্ধারকারীরা জাহাজের নীচে প্রচুর মৃতদেহ দেখতে পেয়েছে। সেগুলো ইতোমধ্যেই পচে গলে গেছে। জাহাজের ফুটো দিয়ে মৃতদেহগুলোকে তুলে আনতে আমাদের ওজনযন্ত্র দরকার হবে।"
টাইফুন ফেঙ্গশেনে ডুবে যাওয়া ফেরির কমপে ৮০০ আরোহী নিখোঁজ হয়। নিহতের সংখ্যা শেষ পর্যন্ত ১১০০ তে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত মাত্র ৪৮ জনকে জীবীত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু আর কাউকে জীবীত উদ্ধারের আশা ীণ।
উদ্ধারকাজে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ইউএসএস রোনাল্ড রিগান বিমানবাহী জাহাজ পাঠানোর প্রতিশ্র"তি দিয়েছে। তাছাড়া ইতোমধ্যেই উদ্ধারকাজে নেমেছে মার্কিন ইউএসএনএস স্টকহাম। যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ প্রচেষ্টায় চিরুণি অভিযান চলছে ডুবে যাওয়া ৭ তলা বিশিষ্ট ওই জাহাজে।
কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজের ভেতরে প্রাণের কোনো সাড়া মেলেনি। লাইফ জ্যাকেট পরা মৃতদেহগুলো
জাহাজে আটকা পড়ে মাথা উপরদিক হয়ে পানিতে ভাসছে। কর্মকর্তারা বলছেন, জাহাজে কতজন আটকা পড়েছে তা এখনও বলা যাচ্ছে না। পানির নীচে অসংখ্য মৃতদেহ থেকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকারীরা জাহাজে প্রবেশের সময় কয়েকটি মৃতদেহের সন্ধান পায়। সোমবার নৌ-বাহিনীর এক মুখপাত্র বলেন, ফেরির কাছে গিয়ে উদ্ধারকারী দল কোনোও জীবীতের সন্ধান পায়নি।
ফেরির ভেতর বহু যাত্রী রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, বেঁচে যাওয়া যাত্রীরা বলেছে, জাহাজটি ডুবে যাওয়ার সময়ও তাতে বহু মানুষ ছিল। শনিবার ঝড়ের সময় ডুবে যাওয়া এই ফেরি এখন পুরো উল্টো হয়ে পানিতে ভাসছে। উপকূলের গার্ডরা বলছে, ২৩,৮২৪ টন ওজনের জাহাজটি মঙ্গলবার কেটে ফাঁক করা হবে।
ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট-কর্ণেল এডগার্ড আরেভ্যালো বলেছেন, "আমাদের মনে হচ্ছে ভেতরে কেউ জীবীত নেই।"
এর আগে আরেভ্যালো জানান, "আমরা ফিরিটির খোলের কাছে গেছি, আওয়াজ দিয়েছি, হাঁকডাক করেছি, যদি কারও সাড়া পাওয়া যায় এ আশায়। কিন্তু দু:খজনক যে, কারও কোনোও সাড়া পাওয়া যায়নি।"
ফিলিপাইনের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক মুখপাত্র জেসাস দুরেজা জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তা করার জন্যএকটি মার্কিন জাহাজ ঘটনাস্থলের পথে রওনা হয়েছে। ১৫ ঘন্টার মধ্যেই সেটি গন্তব্যে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
এর আগে কর্মকর্তারা রোরবার সন্ধ্যায় জানান, এ পর্যন্ত ফেরিটির মাত্র ৩৩ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও ৮০০ জনের বেশি যাত্রী ও নাবিক এখনও নিখোঁজ রয়েছে।
'এমভি প্রিন্সেস' নামের ওই ফেরিটি মধ্য ফিলিপাইনের সিবুয়ান দ্বীপের কাছে টাইফুন ফেঙ্গশেনের কবলে পড়ে। এসময় ফেরিটিতে ৬২৬ জন যাত্রী ও ১২১ জন নাবিক ছিল। ফেরিটি সেবু শহর থেকে রাজধানী ম্যানিলার দিকে যাচ্ছিল।
ফিলিপাইনের মধ্য অঞ্চল ভিসায়াসের সামরিক কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল পেড্রো ইনসার্তো জানান, "সকাল পাঁচটার দিকে আমরা খবর পাই যে, ক্যাপ্টেন জাহাজটি ডুবে যাচ্ছে বলে সতর্ক সংকেত পাঠায়।"
তিনি আরও জানান, "আমরা খবর পেয়েছি যে, জাহাজের যাত্রী এবং নাবিকদের অন্য একটি জাহাজে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু কোন জাহাজে সে বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।"
এমভি প্রিন্সেস ফেরি জাহাজটির যাত্রী এবং নাবিকদের আত্মীয়-স্বজনরা নিখোঁজদের সম্পর্কে তথ্য জানার জন্য সেবু শহরে জাহাজটির মালিক প্রতিষ্ঠান সুলপিসিও লাইনসের অফিসের সামনে ভীড় করছেন।
সুলপিসিও লাইনস কর্তৃপ জানিয়েছে, শনিবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ বছর ফিলিপাইনে আঘাত হানা ষষ্ঠ এ টাইফুনের কবলে পড়ে দেশটিতে কমপে ৮০ জন প্রাণ হারিয়েছেন এবং ২০ হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
টাইফুন ফেঙ্গশেন সোমবার ফিলিপাইন অতিক্রম করে যেতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে তাইওয়ানে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৩ ঘ.
bdnews24