মস্কো, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দারিদ্র্য ও দুর্নীতিই রাশিয়ার নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ পশ্চিমা গণমাধ্যমের সঙ্গে প্রথম সাাৎকারে রয়টার্সকে একথা বলেছেন। সেইসঙ্গে এই দু'য়ের বিরুদ্ধে বড় ধরনের লড়াইয়ে নামারও অঙ্গীকার করেছেন তিনি।
মেদভেদেভ বলেন, "আমাদের দেশে বিশেষ কিছু সমস্যা আছে। প্রথমেই হল দারিদ্র্য। যেটা আমরা এখনও কাটিয়ে উঠতে পারিনি। এই সমস্যা দূর করাই সরকারের প্রধান কাজ। আমরা আমাদের সর্বচ্চো অর্থনৈতিক শক্তি দিয়ে এই সমস্যা কাটিয়ে ওঠার কঠিন কাজে নামছি।"
তিনি বলেন, "আর দ্বিতীয় সমস্যা হচ্ছে দুর্নীতি। এটি জাতীয় নিরাপত্তায় হুমকি এবং সার্বণিক চ্যালেঞ্জ। এটি এমন এক সমস্যা যেটি নাগরিকদের মধ্যে সরকারের প্রতি আস্থাহীনতার জান্ম দিচ্ছে।"
রাশিয়ার নতুন এই নেতা আরও বলেন, "বৈদেশিক নীতি বিদেশ থেকে সমালোচনার প্রভাবে প্রভাবিত হওয়া উচিত নয় বরং স্বাধীনতা, গণতন্ত্র এবং ব্যক্তিগত সম্পত্তির অধিকারের নিরীখে জাতীয় স্বার্থের ভিত্তিতেই তা পরিচালিত হওয়া উচিত।"
৭ মে রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর পশ্চিমা গণমাধ্যমের সঙ্গে প্রথম এ সাাৎকারে মেদভেদেভ ক্রমান্বয়ে অস্থিতিশীল অর্থবাজার, সন্ত্রাস এবং আন্তর্জাতিক অপরাধকে 'সর্বজনীন বিপদ' আখ্যা দিয়ে তা মোকাবেলায় ইউরোপ এবং জি-এইট পর্যায়ে সমন্বিত পদপে নেওয়ার কথা বলেছেন।
ইইউ'র সঙ্গে রাশিয়ার নতুন অংশীদারিত্ব নিয়ে আলোচনা শুরুর ল্েয বৃহস্পতিবার সাইবেরিয়া যাচ্ছেন ইইউ প্রধানরা। তাছাড়া,
জাপানে আগামী মাসে আয়োজিত সম্মেলনে জি-এইট নেতারাসহ মেদভেদেভ এর যোগ দেওয়ার কথা রয়েছে।
এ সপ্তাহের শুরুতে ক্রেমলিনে দেওয়া ওই সাাৎকারে মেদভেদেভ বলেন, "রাশিয়ার অর্থনীতিতে হুমকির সঙ্গে আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিতিশীলতার যোগ রয়েছে। যেমন: খাদ্য সঙ্কট ও সংশ্লিষ্ট অন্যান্য ইস্যু। অন্যান্য ইস্যুর মধ্যে রয়েছে, সন্ত্রাস এবং আন্তর্জাতিক অপরাধপ্রবণতা।
তিনি বলেন, "আমাদের বিচার ও আইনি পদ্ধতি শক্তিশালী করা প্রয়োজন। আর একাজ আমরা ইতোমধ্যেই শুরু করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৩ ঘ.
bdnews24