২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল কোয়ালিশনে ভাঙন ঠেকালেন ওলমার্ট

ইসরায়েল সরকারের সবচে বড় শরিক দল লেবার পার্টির নেতা এহুদ বারাকের সঙ্গে একটি চুক্তির মধ্য দিয়ে নড়বড়ে কোয়ালিশনে ভাঙন এড়ালেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এতে করে বিরোধীদলের পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলে লেবার পার্টির সমর্থন ঠেকাতে সম হলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

জেরুজালেম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল সরকারের সবচে বড় শরিক দল লেবার পার্টির নেতা এহুদ বারাকের সঙ্গে একটি চুক্তির মধ্য দিয়ে নড়বড়ে কোয়ালিশনে ভাঙন এড়ালেন প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এতে করে বিরোধীদলের পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলে লেবার পার্টির সমর্থন ঠেকাতে সম হলেন তিনি। ওলমার্ট কাদিমা পার্টি প্রধানের পদ থেকে তার পদত্যাগ প্রশ্নে ২৫ সেপ্টেম্বর নাগাদ দলের ভেতরেই ভোট অনুষ্ঠানের প্রতিশ্র"তি দিয়েছেন। এর বিনিময়ে ডানপন্থী বিরোধীদলের প্রস্তাবিত ওই বিল সমর্থন না করতে রাজি হয়েছেন লেবার নেতা ও প্রতিরামন্ত্রী এহুদ বারাক। উভয় পই একথা জানিয়েছে। কাদিমা পার্টির আলোচক তাচি হানেগবি ইসরায়েলি বেতারে বলেন, "এই চুক্তির মধ্য দিয়ে ইসরায়েল আসলে নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দৈনন্দিন চিন্তা থেকে মুক্ত হতে চাইছে।" মার্কিন ব্যবসায়ীর কাছ থেকে ওলমার্টের ১৫০,০০০ ডলারের ঘুষ গ্রহণের বিষয়টি নিয়ে পুলিশী তদন্তের কারণে গত মাসে ইসরায়েল কোয়ালিশনে চিড় ধরে। ঘুষ কেলেঙ্কারিতে বিতর্কিত হয়ে পড়া প্রধানমন্ত্রী ওলমার্টের পদত্যাগ দাবি করেন বারাক। ওলমার্ট ভুল কোনো কিছু করার কথা অস্বীকার করে বলেন, দোষ প্রমাণিত হলে তিনি পদত্যাগ করবেন। কিন্তু ঘুষ গ্রহণের ব্যাপারে মার্কিন ব্যবসায়ীর স্বা্েযর পরও ওলমার্ট পদত্যাগ করতে অস্বীকৃতি জানান এবং লেবার মন্ত্রীরা বিরোধীদলীয় নেতা বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়ে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন অনুষ্ঠানের পথে আগালে তাদেরকে বরখাস্ত করবেন বলে হুমকি দেন। উল্লেখ্য, নেতানিয়াহুর দলের প্রস্তাবিত পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিল অনুমোদন পেলে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের চলমান শান্তি প্রক্রিয়া ুন্ন হওয়ার আশঙ্কা আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ঘ.