তেহরান, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে করুণ পরিণতি ভোগ করতে হবে বলে বুধবার সতর্ক করে দিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী। ওদিকে 'ভুল সিদ্ধান্ত' নিলে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে একঘরে হতে হবে বলে একইদিনে ইরানকে হুঁশিয়ার করেছে ব্রিটেন।
ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর উর্ধ্বতন কমান্ডার মোহাম্মদ হেজাজি বলেছেন, "যাতে আরেকটি 'ট্র্যাজেডি' বরণ করতে না হয় সেজন্য সতর্ক হতে মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দিচ্ছি আমরা।"
ওই ইরানি কমান্ডার আরও বলেন, "আমাদের শেষ পরামর্শ হল যদি আপনারা ইরানে আসতে চান তাহলে সঙ্গে করে ক্র্যাচ এবং কৃত্রিম পা নিয়ে আসতে ভুলবেন না। কেননা, এখানে এলে ফেরার জন্য আর কোনো পা অবশিষ্ট থাকবে না।"
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ওই সামরিক নেতার এসব মন্তব্য প্রকাশ করেছে।
ওদিকে, ব্রিটেন সতর্ক করে দিয়ে বলেছে যে, জাতিসংঘের প্রস্তাবনা মেনে নিয়ে পরমাণু কর্মসূচি থেকে সরে আসার েেত্র 'ভুল সিদ্ধান্ত' নিলে অর্থনেতিক ও রাজনৈতিকভাবে একঘরে হয়ে যেতে হবে ইরানকে।
'দ্য ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন' এ বুধবার প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্
bdnews24