লন্ডন, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ে পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সোয়াজিল্যান্ডের রাজধানী এমবাবানেতে বুধবার জরুরি বৈঠকে বসেছেন 'সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি' (এসএডিসি) এর শীর্ষ নেতারা। জিম্বাবুয়ে সঙ্কটে মধ্যস্থতাকারী দণি আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকিকে ছাড়াই বৈঠক শুরু হয়েছে। জিম্বাবুয়ে পরিস্থিতি বিপর্যয়ের দিকে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন নেতারা। উঠেছে নিন্দা-সমালোচনার ঝড়।
জিম্বাবুয়েতে হস্তপে করার ওপর জোর দিচ্ছে কেনিয়া। দেশটিতে রুয়ান্ডা-ধাঁচের বিপর্যয় ঘনিয়ে আসছে বলে কেনিয়া উল্লেখ করেছে।
ব্রিটেন জিম্বাবুয়ে সরকারের ওপর সুনির্দিষ্ট কিছু কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।
কেনিয়ার প্রানমন্ত্রী রাইলা ওডিঙ্গা সাংবাদিকদের বলেছেন, "এ মুহূর্তে জিম্বাবুয়েতে বিপর্যয় ঘনিয়ে আসছে।" কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোসেস ওয়েতঙ্গুলা এ পরিস্থিতিকে জিম্বাবুয়ের জন্য কলঙ্ক বলে নিন্দা করেন।
আফ্রিকা মহাদেশে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের কট্টর সমালোচক ওডিঙ্গা বলেন, " শুক্রবারের প্রেসিডেন্ট নির্বাচন পেছানো উচিত।"
তিনি বলেন, " বিশ্ব এখনই পদপে না নিলে আমরা অচিরেই জিম্বাবুয়েতে রুয়ান্ডার মতো একই পরিস্থিতি দেখব। যেখানে ১৯৯৪ সালের গণহত্যায় ৮ লাখ লোক নিহত হয়েছিল।"
বৈঠকের মূল উদ্দেশ্য রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে জিম্বাবুয়ের উত্তোরণের জন্য রবার্ট মুগাবের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। তাঞ্জানিয়া সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এসএডিসি'র রাজনীতি, প্রতিরা এবং নিরাপত্তা বিভাগের সদস্য তাঞ্জানিয়া, এঙ্গোলা এবং সোয়াজিল্যান্ড বৈঠকে অংশ নিচ্ছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, "বৈঠকে অংশগ্রহণ করার জন্য আরও যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তারা হচ্ছেন, এসএডিসি'র বর্তমান চেয়ারম্যান ও জাম্বিয়ার প্রেসিডেন্ট এমওয়ানাবাসা এবং সংগঠনটির জিম্বাবুয়ে বিষয়ক মধ্যস্থতাকারী দণি আফ্রিকার থাবো এমবেকি।
কিন্তু এমবেকির এক মুখপাত্র বুধবার জানান, এমবেকি এসএডিসি'র বৈঠকে আমন্ত্রিত হলেও তিনি তাতে যোগ দিচ্ছেন না।
উল্লেখ্য, এমবেকি গত বছর থেকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং বিরোধীদলের সঙ্গে আলোচনা চালিয়ে আসলেও তার এই মধ্যস্থতার চেষ্টার অকার্যকারিতা এবং মুগাবের প্রতি এমবেকির মাত্রাতিরিক্ত নমনীয়তা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
এমবেকির মুখপাত্র মুকোনি রাতসিতাঙ্গা রয়টার্সকে বলেছেন, "আমরা সোয়াজিল্যান্ডে যাচ্ছি না।" তাছাড়া এমবেকির নিজেরও এ সপ্তাহে জিম্বাবুয়ে সফরের কোনো পরিকল্পনা নেই।"
ওদিকে, জিম্বাবুয়ে সরকার বৈঠকে অংশগ্রহণের কোনো আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছে। জিম্বাবুয়ের বিচারমন্ত্রী প্যাট্রিক চীনামাসা বলেছেন, "আমরা এমবাবানেতে জিম্বাবুয়ে নিয়ে এসএডিসি বৈঠকের কথা জানিও না পর্যন্ত।"
বৈঠকে এসএডিসি ও এর রাজনীতি, প্রতিরা ও নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন কিভাবে সংকটময় পরিস্থিতি থেকে জিম্বাবুয়ের উত্তোরণে সহায়তা করতে পারে তা নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিরোধীদলের নেতা মরগান স্যাঙ্গেরাই এর আগে প্রেসিডেন্ট মুগাবেকে একঘরে করা এবং জিম্বাবুয়েতে শান্তিরী বাহিনী প্রয়োজন বলে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।
ওদিকে, সংঘর্ষের কারণে জিম্বাবুয়ের দ্বিতীয় দফা নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয় বলে সোমবার নিরাপত্তা পরিষদ প্রথমবারের মতো নিন্দা জানিয়েছে। তবে বিষয়টি আমলে নিচ্ছেন না প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।
রোববার থেকে হারারের ডাচ দূতাবাসে আশ্রয় নেওয়া স্যাঙ্গেরাই বলেন, বিশ্ব সহায়তা করতে এগিয়ে না আসলে জিম্বাবুয়ে 'ভেঙে' পড়তে পারে।
ব্রিটেনের 'দ্য গার্ডিয়ান' পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে স্যাঙ্গেরাই লিখেছেন, "আমরা চাই জাতিসংঘ পদপে গ্রহন বা নিন্দা জ্ঞাপনের মাধ্যমে জিম্বাবুয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করার পাশাপাশি একনায়ক মুগাবেকে একঘরে করে রাখুক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪২০ ঘ.
bdnews24