২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামাকে সমর্থন জানালেন বিল কিনটন

অবশেষে বারাক ওবামাকে সমর্থন জানালেন বিল কিনটন। তবে যুক্তরাষ্ট্রের এ সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট কোন জনসভায় বা নিজ মুখে নয় মুখপাত্রের মাধ্যমে মঙ্গলবার এ সমর্থনের কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 06:35 AM

Updated : 26 Apr 2022, 01:21 PM

ওয়াশিংটন, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবশেষে বারাক ওবামাকে সমর্থন জানালেন বিল কিনটন। তবে যুক্তরাষ্ট্রের এ সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট কোন জনসভায় বা নিজ মুখে নয় মুখপাত্রের মাধ্যমে মঙ্গলবার এ সমর্থনের কথা জানান। বিল কিনটনের ওই মুখপাত্র ম্যাট ম্যাককেনা রয়টার্সকে ই-মেইলের মাধ্যমে জানান, "মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সিনেটর ওবামার জয় নিশ্চিত করতে কিনটন যা করতে পারবেন এবং তাকে করতে বলা হবে তিনি তা করতে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ।" তবে তিনি আর কিছু জানাননি। ওবামা তার প্রচারাভিযান বিমান থেকে জানান, সাবেক প্রেসিডেন্ট কিনটন ইউরোপ সফরে থাকায় তার সঙ্গে কোনো কথা হয়নি। লস এঞ্জেলস যাওয়ার সময় ইলিনয়ের এই সিনেটর সাংবাদিকদের বলেন, "তবে আমরা দীর্ঘ আলোচনায় বসার পরিকল্পনা করছি।" একইসঙ্গে তিরি আরও বলেন, "তিনি অনেক বড় একজন কৌশল নির্মাতা। আমরা চাই তিনি আমাদের সঙ্গে প্রচারিভিযানে অংশগ্রহণ করুন।" এর আগে রোববার রাতে সিনেটর হিলারি কিনটনের সঙ্গে বৈঠক করেছেন বারাক ওবামা। ওই বৈঠকে বিল কিনটন এবং ওবামার মধ্যে সম্পর্ক উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন একজন প্রচারাভিযান কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৩০ ঘ.