২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে আন্তঃসীমান্ত হামলা বন্ধ করতে হবে: আফগানিস্তান

সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলা বন্ধের পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানকে আবারও হুঁশিয়ার করে আফগানিস্তান বলেছে, পাকিস্তান ব্যর্থ হলে আফগান সরকার ব্যবস্থা নেবে। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

কাবুল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সীমান্ত পেরিয়ে জঙ্গি হামলা বন্ধের পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানকে আবারও হুঁশিয়ার করে আফগানিস্তান বলেছে, পাকিস্তান ব্যর্থ হলে আফগান সরকার ব্যবস্থা নেবে। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক মুখপাত্র মঙ্গলবার একথা জানিয়েছেন। আন্তঃসীমান্ত হামলা বন্ধ না হলে তালেবান গেরিলাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আফগানিস্তান পাকিস্তানে সেনা অভিযান চালাবে বলে হামিদ কারজইয়ের হুমকির কয়েকদিন পর প্রেসিডেন্টের মুখপাত্র একথা বললেন। তবে পাকিস্তান জানিয়েছে, তারা শুধু তাদের সীমান্তের মধ্যে জঙ্গিদের ব্যাপারে ব্যবস্থা নেবে। প্রেসিডেন্টের মুখপাত্র হুমায়ুন হামিদজাদা এক সংবাদ সম্মেলনে বলেন, "প্রেসিডেন্ট কারজাইয়ের বক্তব্য থেকে এটা পরিস্কার যে, আফগানিস্তানে দেশের বাইরের শত্র"রা সক্রিয় এবং আফগান সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য সন্ত্রাসীরা পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করছে।" তিনি আরও বলেন, "আফগানিস্তানে হামলার জন্য সন্ত্রাসীদের পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার জন্য আমরা পাকিস্তানকে অনুরোধ করছি। কিন্তু তারা যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব।" পাকিস্তানের উপজাতীয় সীমান্ত এলাকায় সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্ত নের ব্যর্থতায় আফাগনিস্তান ও তার পশ্চিমাদের হতাশা বাড়ছে। পাকিস্তানের নতুন সরকার তাদের সীমান্ত এলাকায় সেনাবাহিনীর অভিযান অনেকটা বন্ধ করে দিয়েছে এবং সহিংসতা বন্ধে জঙ্গিদের সঙ্গে চুক্তির চেষ্টা করছে। কিন্তু আফগান কর্মকর্তা ও সেখানকার মার্কিন জেনারেলরা বলছেন, পাকিস্তান সরকার জঙ্গিদের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি করলে আফগানিস্তানে সন্ত্রাসী হামলা আরও বড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৪৪ ঘ.