সিনসিনাতি, নিউইয়র্ক, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মার্কিন ভোটার ও নির্বাচনী প্রার্থীদের মধ্যেও। স্পোর্টিং কারের ব্যবহার কমানোর পাশাপাশি মার্কিনিরা গাড়ি চালানো কমিয়ে দিচ্ছে এবং নিজেদের উপকূলীয় এলাকা থেকে তেল উত্তোলনের দাবিতে সোচ্চার হচ্ছে।
অর্থনৈতিক উদ্বেগের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের এই বছরে উভয় প্রার্থীই জ্বালানি ব্যবহার কমিয়ে আনতে একের পর এক প্রস্তাব উত্থাপন করছেন। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে জ্বালানি ব্যবহারকারি দেশ।
তবে ডেমোক্র্যাটিক প্রার্থী বারাক ওবামার বায়োফুয়েল বা জৈবজ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ এবং রিপাবলিকান প্রর্থী জন ম্যাককেইনের আরও বেশি তেল উত্তোলন ও কম দূষণের গাড়িগুলোর জন্য শুল্কসুবিধা বাড়ানোর মতো পরিকল্পনায় জ্বালানি মূল্য কমতে এক দশক সময় লেগে যেতে পারে।
'ফোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র জ্বালানিনীতির অধ্যাপক জর্জ ফিলিপিডিস জানিয়েছেন, "সস্তা পরিবর্তনের কথা বলা সহজ, কিন্তু কোনো প্রর্থীই ভোটারদের চটাতে চাইছেন না।"
তিনি বলেন, "মুখে অনেক কথাই বলা হচ্ছে, তবে নির্বচনের পরেও পরিবর্তনের তেমন কোনো লণ আমি দেখছি না।"
জ্বালানি মূল্য সীমিত সময়ের জন্য কমিয়ে রাখতে পরিকল্পনার অভাব ও নতুন প্রযুক্তি আসতে দেরী হওয়া মানে জনগণকে পাম্পে আরও বেশি পয়সা গুনতে হবে তা নভেম্বরের নির্বচনের পর হোয়াইট হাউসে যেই যান না কেন।
তবে রাজনীতিবীদরা কোনো পরিবর্তনের সূচনা করতে ব্যর্থ হলেও পরিবর্তন আসছে জনগণের মধ্যে। জ্বালানির রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধির মোকাবেলা করতে তারা ইতিমধ্যে গাড়ি চালানোই কমিয়ে দিয়েছে।
জগবি ইন্টারন্যাশনালের সা
bdnews24