ঝাংজিয়াং, চীন, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে চীনে জাপানের আগ্রাসন আর দখলদারিত্ব অবসানের পর এই প্রথম কোনো জাপানি রণতরী আবার চীনা বন্দরে ভীড়ল। এক সময়ের বৈরী দুই প্রতিবেশী অর্থনৈতিক পরাশক্তির মধ্যে সম্পর্ক উন্নয়নের ল্েয সামরিক সৌহার্দ্য বিনিময় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার জাপানের এ রণতরী চীনে পৌঁছল।
জাপানি নৌবাহিনীর গাঢ়-ধূসর রঙ্গের রণতরী 'সাজানামি' কড়া নিরাপত্তা প্রহরায় থাকা চীনা নৌবাহিনীর ঝাংজিয়াং বন্দরে ভেড়ার সময় চীনা নৌ-সেনারা তাদের ঊষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেয়।
চীনা বন্দরে সাজানামি'র এ নোঙ্গর পাঁচ দিন স্থায়ী হবে। গত বছরের নভেম্বরে পেণাস্ত্র বিধ্বংসী একটি চীনা রণতরীর জাপান সফরের ফিরতি শুভেচ্ছা সফর হিসেবে 'সাজানামি' এ সফরে এল।
চীনা বন্দরে জাপানি রণতরীর এ সফরের আনুষ্ঠানিকতা দেখার জন্য সাধারণ মানুষ কিংবা কোনো বিদেশী সাংবাদিককে সুযোগ দেওয়া হয়নি।
চীনে আগ্রাসন চালিয়ে ১৯৩১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সেখানকার কয়েকটি অঞ্চলে দখলদারিত্ব বজায় রাখে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান এবং তার মিত্র অ শক্তির পরাজয়ের মধ্য দিয়ে ওই দখলদারিত্বের অবসান হয়। কিন্তু এখনও যুদ্ধকালীন স্মৃতি আর জাপানি বর্বরতার নানা অধ্যায় প্রতিবেশী দেশদুটির সম্পর্কে বড় ধরনের অন্তরায় হিসেবে কাজ করে থাকে।
জাপানে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সফরের সময় তিব্বতের বিােভ নিয়ে জাপানি নাগরিকদের তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়তে হয় তাকে। একইভাবে সিচুয়ানের সা
bdnews24