২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি না আগাম নির্বাচন, কোন দিকে যাবে ভারত

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে বামপন্থী মিত্রদের সঙ্গে বুধবার বৈঠকে বসছে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার। দীর্ঘদিনের অচলাবস্থা শেষে এ বৈঠকেই পরমাণু চুক্তিটির ভাগ্য নির্ধারিত হতে পারে। চুক্তির বিরোধিতাকারী বামপন্থীদের এড়িয়ে সরকার ওই চুক্তির দিকে এগিয়ে গেলে মতাসীন জোট ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ভারত হয়তো একটি আগাম নির্বাচনের দিকে এগিয়ে যাবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 06:59 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

নয়াদিল্লি, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে বামপন্থী মিত্রদের সঙ্গে বুধবার বৈঠকে বসছে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার। দীর্ঘদিনের অচলাবস্থা শেষে এ বৈঠকেই পরমাণু চুক্তিটির ভাগ্য নির্ধারিত হতে পারে। (আরও তথ্যসহ) চুক্তির বিরোধিতাকারী বামপন্থীদের এড়িয়ে সরকার ওই চুক্তির দিকে এগিয়ে গেলে মতাসীন জোট ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে ভারত হয়তো একটি আগাম নির্বাচনের দিকে এগিয়ে যাবে। 'কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া' (মার্ক্সসিস্ট) বা 'সিপিআই-এম' এর নেতৃত্বাধীন ভারতের বৃহত্তম বামপন্থী জোট গত বছর এ চুক্তির বিরোধিতা করে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই চুক্তি পিছিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ওদিকে, ভারতে বর্তমানে গত বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি চলতে থাকায় জোট সরকারের অ-বাম সদস্য দলগুলো মনে করছে এখন আগাম নির্বাচন হলে এই জোটের পুননির্বাচিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত ীণ। তাই বামপন্থীদের সঙ্গে রাজনৈতিক সংঘাত এড়াতে ওই চুক্তি আরও পিছিয়ে দেওয়ার পে মত দিচ্ছেন তারা। এ অবস্থায় সব পই বুধবারের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। কামিউনিস্ট নেতা নীলোৎপল বসু বলেন," এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি এ বৈঠকেই কংগ্রেস আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে।" প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বৈশ্বিক বেসামরিক পরমাণু বাণিজ্য থেকে দীর্ঘদিন ধরে ভারতের দূরে থাকার অবসান ঘটাতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে প