২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলকে ইহুদি বসতি স্থাপন বন্ধের আহ্বান সরাকোজির

ফিলিস্তিনের সঙ্গে শান্তি স্থাপনে সহায়তা করার প্রস্তাব দিয়ে সোমবার ইসরায়েলকে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইহুদি বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক ভাষণে তিনি বলেন, "জেরুজালেমকে দুই রাষ্ট্রের রাজধানী হিসাবে মেনে নিয়ে ইহুদি বসতি স্থাপন বন্ধ করলেই ফিলিস্তিনের সঙ্গে শান্তি স্থাপন সম্ভব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

জেরুজালেম, ২৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনের সঙ্গে শান্তি স্থাপনে সহায়তা করার প্রস্তাব দিয়ে সোমবার ইসরায়েলকে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইহুদি বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক ভাষণে তিনি বলেন, "জেরুজালেমকে দুই রাষ্ট্রের রাজধানী হিসাবে মেনে নিয়ে ইহুদি বসতি স্থাপন বন্ধ করলেই ফিলিস্তিনের সঙ্গে শান্তি স্থাপন সম্ভব।" শান্তিচুক্তি করতে প্রয়োজনে ফরাসি সেনা পাঠিয়ে ইসরায়েলকে সাহায্য করার প্রস্তাব দিয়ে সারকোজি বলেন, "আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন। আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই।" ১৯৮২ সালে নেসেটে ফ্রাঁসোয়া মিতারার ভাষণের পর সারকোজিই প্রথম ফরাসি প্রেসিডেন্ট হিসাবে নেসেটে ভাষণ দিলেন। ফ্রান্সের সেনারা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় কি ভূমিকা নেবে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ না করে সারকোজি বলেন, "ফ্রান্স শান্তি স্থাপনের নিশ্চয়তা দিতে প্রস্তুত। সেইসঙ্গে ফ্রান্স তার সম্পদ ও সেনার পাশাপাশি কূটনীতিকে কাজে লাগাতেও প্রস্তুত। আপনারা ফ্রান্সকে বিশ্বাস করতে পারেন।" ফ্রান্সের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর থেকেই 'ইসরায়েলের বন্ধু' ভাবমূর্তির কারণে সারকোজির জনপ্রিয়তা তার পূর্বসূরীদের তুলনায় নীচে নেমে এসেছে। সারকোজি বরাবরই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছেন এবং এই ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা প্রশ্নে কোনেও আপোস নয়--- একথা বলে এসেছেন। নেসেটের ভাষণে তিনি জেরুজালেমকে ইসরায়েল এবং ফিলিস্তিন দুই আলাদা রাষ্ট্রের রাজধানী হিসাবে মেনে নেওয়া, ইহুদি বসতি স্থপন বন্ধ করা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনি দলগুলোর ওপর বিধিনিষেধ শিথিল করার আহ্বান জানালেও ইসরায়েলের নিরাপত্তার অধিকার অুন্ন রাখার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "ফিলিস্তিনিরা নিজেরাই সন্ত্রাসের লড়াই বন্ধ না করলে শান্তি স্থাপন সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৯ঘ.