২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ফেরিডুবি, নিখোঁজ ৮শ জনকে উদ্ধারের আশা ক্ষীণ

ফিলিপাইনে ভয়াবহ টাইফুনের কবলে পড়ে ডুবে যাওয়া ফেরির নিখোঁজ কমপক্ষে ৮০০ আরোহীকে উদ্ধারের আশা ক্ষীণ বলেই মনে করছে উদ্ধারকারীরা। নৌ-বাহিনীর এক মুখপাত্র বলেছেন, রোববার ফেরির কাছে গিয়ে উদ্ধারকারী দল কোনোও জীবীতের সন্ধান পায়নি। তবুও জীবীতদের সন্ধান পাওয়ার আশায় ফেরির খোল ফুটো করে দেখার চেষ্টা নিয়েছে তারা। কিন্তু প্রবল ঢেউয়ের কারণে সে চেষ্টা ব্যাহত হচ্ছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 10:45 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ম্যানিলা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিপাইনে ভয়াবহ টাইফুনের কবলে পড়ে ডুবে যাওয়া ফেরির নিখোঁজ কমপক্ষে ৮০০ আরোহীকে উদ্ধারের আশা ক্ষীণ বলেই মনে করছে উদ্ধারকারীরা। নৌ-বাহিনীর এক মুখপাত্র বলেছেন, রোববার ফেরির কাছে গিয়ে উদ্ধারকারী দল কোনোও জীবীতের সন্ধান পায়নি। তবুও জীবীতদের সন্ধান পাওয়ার আশায় ফেরির খোল ফুটো করে দেখার চেষ্টা নিয়েছে তারা। কিন্তু প্রবল ঢেউয়ের কারণে সে চেষ্টা ব্যাহত হচ্ছে। (আরও তথ্যসহ) ফেরির ভেতর বহু যাত্রী রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ, বেঁচে যাওয়া যাত্রীরা বলেছে, জাহাজটি ডুবে যাওয়ার সময়ও তাতে বহু মানুষ ছিল। শনিবার ঝড়ের সময় ডুবে যাওয়া এই ফেরি এখন পুরো উল্টো হয়ে পানিতে ভাসছে। উপকূলের গার্ডরা বলছে, ২৩,৮২৪ টন ওজনের জাহাজটি মঙ্গলবার কেটে ফাঁক করা হবে। ফিলিপাইন নৌবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট-কর্ণেল এডগার্ড আরেভ্যালো বলেছেন, "আমাদের মনে হচ্ছে ভেতরে কেউ জীবীত নেই।" এর আগে আরেভ্যালো জানান, "আমরা ফিরিটির খোলের কাছে গেছি, আওয়াজ দিয়েছি, হাঁকডাক করেছি, যদি কারও সাড়া পাওয়া যায় এ আশায়। কিন্তু দু:খজনক যে, কারও কোনোও সাড়া পাওয়া যায়নি।" ফিলিপাইনের প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক মুখপাত্র জেসাস দুরেজা জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তা করার জন্যএকটি মার্কিন জাহাজ ঘটনাস্থলের পথে রওনা হয়েছে। ১৫ ঘন্টার মধ্যেই সেটি গন্তব্যে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এর আগে কর্মকর্তারা রোরবার সন্ধ্যায় জানান, এ পর্যন্ত ফেরিটির মাত্র ৩৩ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও ৮০০ জনের বেশি যাত্রী ও নাবিক এখনও নিখোঁজ রয়েছে। 'এমভি প্রিন্সেস' নামের ওই ফেরিটি মধ্য ফিলিপাইনের সিবুয়ান দ্বীপের কাছে টাইফুন ফেঙ্গশেনের কবলে পড়ে। এসময় ফেরিটিতে ৬২৬ জন যাত্রী ও ১২১ জন নাবিক ছিল। ফেরিটি সেবু শহর থেকে রাজধানী ম্যানিলার দিকে যাচ্ছিল। উদ্ধারকারীরা সিবুয়ান দ্বীপের কাছে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও টাইফুন ফেঙ্গশেনের কারণে প্রবল ঢেউ এবং বৃষ্টিপাতে উত্তাল সমুদ্রে ওই অভিযান বিঘি