২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাপদাহে জ্বলছে ক্যালিফোর্নিয়া, প্রায় ৪শ' দাবানল নেভাতে লড়াই

গ্রীস্মের শুরুতেই তাপদাহে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। ইতোমধ্যেই প্রচণ্ড তাপদাহের মধ্যে ভয়াবহ বজ্রপাতের কারণে রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় ৪ শ'র মতো দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নেভাতে সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে দমকলর্কর্মীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা। কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

লস এঞ্জলেস, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গ্রীস্মের শুরুতেই তাপদাহে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য। ইতোমধ্যেই প্রচণ্ড তাপদাহের মধ্যে ভয়াবহ বজ্রপাতের কারণে রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় ৪ শ'র মতো দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল নেভাতে সর্বাত্মক লড়াই চালিয়ে যাচ্ছে দমকলর্কর্মীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা। কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। স্যাক্রামেন্টোর ৪০ মাইল দণি পশ্চিমে দাবানলের কবলে পড়ে একটি বড় স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং সেখানকার প্রায় ১৫০টি বাড়ি খালি করে বাসিন্দাদের অন্যত্য সরিয়ে নিতে হয়েছে। ওই দাবানলে যাত্রাপথে মদ উৎপাদক নাপা কাউন্টির প্রায় ৩,৫০০একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। এতে কিছু এলাকায় বিদ্যুতের লাইন তিগ্রস্ত হওয়ায় সেখানকার কিছু বাসিন্দারা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ক্যালিফোর্নিয়ার বন এবং অগ্নিনির্বাপক বিভাগের ব্যাটালিয়ন প্রধান ডেভিড শিউ বলেছেন, "এখানকার আবহাওয়া খুবই গরম এবং শুষ্ক। দাবানল এমন অনেক দুর্গম জায়গায় ছড়িয়ে পড়ছে যে আমরা আর সেখানে পৌঁছুতে পারছি না।" উত্তর ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া কয়েকশত দাবানলের বেশিরভাগই শুরু হয়েছে গত শুক্রবার সেখানে প্রচণ্ড বজ্রপাতসহ শুষ্ক বায়ুঝড়ের কারণে। কর্মকর্তারা জানান, শুক্রবার শুরু হওয়া ঝড়ের ২৪ ঘন্টার মধ্যেই ওই অঞ্চলে প্রায় পাঁচ থেকে ছয় হাজারের মতো বজ্রপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় ওই অঞ্চলে গত চারদিন ধরে তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রী ফারেনহাইট (৩৭ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে গেছে। বন বিভাগের ওই কর্মকর্তা আরও বলেন, "অনেক দুর্গম জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। সেসবের সবগুলো নেভাতে লোক পাঠানোর মতো লোকবল ও সরঞ্জামাদি আমাদের নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৫০ ঘ.