শ্রীনগর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতীয় কাশ্মীরে গত দুদিনের সহিংসতায় এক সেনাসহ কমপে ১০ জন নিহত হয়েছে। পুলিশ সোমবার একথা জানিয়েছে।
কর্মকর্তারা জানান, সন্দেহভাজন জঙ্গিরা পাকিস্তান থেকে সীামন্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করতে চাইলে শনিবার রাতে সেনাদের গুলিতে পাঁচ জন নিহত হন এবং রোববার পৃথক এক সংঘর্ষে এক সেনাসহ চার জঙ্গি নিহত হন।
শ্রীনগরের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এস এম সাহি জানিয়েছেন, "প্রাথমিক তদন্তে জানা গেছে সন্দেহভাজন জঙ্গিরা লস্কর-ই-তৈয়বা'র সঙ্গে যুক্ত।"
লস্কর-ই-তৈয়বা পাকিস্তান ভিত্তিক একটি চরমপন্থী সংগঠন।
নির্বাচন ঘনিয়ে এল ভারতীয় কাশ্মীরে সহিংসতা আরও বেড়ে যেতে পারে বলে ভারতের প্রতিরামন্ত্রী এ কে অ্যান্টনি সতর্ক করে দেওয়ার কদিন পরই নতুন এসব সহিংসতার ঘটনা ঘটল।
১৯৮৯ সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মীরের বিচ্ছন্নতাবাদীদের আন্দোলন নতুন করে চাঙ্গা হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে প্রায় ৪৩,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন বলে উল্লেখ করে থাকেন কর্মকর্তারা। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি এ সংখ্যা প্রায় ৬০,০০০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০৭ ঘ.
bdnews24