২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে সরকারপন্থি ও বিরোধীদের সংঘর্ষে ৩ জন নিহত

লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে রোববার সরকার ও বিরোধী হিজবুল্লাহ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে কমপে তিন জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিরাপত্তা সূত্র এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ত্রিপোলি, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)- লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহর ত্রিপোলিতে রোববার সরকার ও বিরোধী হিজবুল্লাহ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে কমপে তিন জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। নিরাপত্তা সূত্র এ খবর জানিয়েছে। সুন্নি মুসলমান অধ্যুষিত বন্দরনগরী ত্রিপোলিতে এই সংঘর্ষের সময় সরকার সমর্থক সুন্নিদের সঙ্গে হিজবুল্লাহ সমর্থক বন্দুকধারীদের গুলি বিনিময় হয়। এছাড়া এ সময় বিস্ফোরণও ঘটে। সহিংসতা বন্ধে ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে এবং আলোচনায় বসেছে স্থানীয় নেতারা। তবে অংখ্য মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে। সংঘর্ষের সময় অনেক দোকানপাট, বাড়ি ও গাড়ি ধ্বংস করা হয়েছে। এলাকার রস্তাঘাট লোকজন শুন্য হয়ে পড়েছে। সকালে কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয় তা জানা না গেলেও গত কয়েক সপ্তাহ ধরে সুন্নি বাব তিব্বনেহ ও আলাওতি জাবেল মোহসেন এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ত্রিপোলিতে সিরিয়া বিরোধী সুন্নি জোটের প্রভাব বেশ শক্তিশালী। যদিও সেখাকার সংখ্যগরিষ্ঠ আলাওতিরা সিরিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে। আলাওতির শাসন মতাও তাদের হাতে। ১৮ মাসের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠে কাতারের মধ্যস্থতায় লেবাননের পশ্চিমা সমর্থিত জোট সরকার ও বিরোধী হিজবুল্লা'র মধ্যে গত মাসে একটি চুক্তি হয়েছে। এ চুক্তির অধীনে দীর্ঘ দিন শুন্য থাকার পর দেশের প্রেসিডেন্টও নির্বাচিত করেছে পার্লামেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১২০ ঘ.