মিয়ামি, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইনের সমালোচনা করেছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামা। তিনি বলেন, ম্যাককেইনের বাজেটনীতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জটিল প্রজেক্টগুলোর জন্য স্বল্পব্যয় বরাদ্দের কারণে অরতি হয়ে পড়বে বিভিন্ন নগরী।
রোববার মিয়ামিতে সারাদেশের মেয়রদের এক সম্মেলনে ইলিনয়সের সিনেটর ওবামা বলেন, "আমেরিকার অতিপ্রয়োজনীয় ভেঙে পড়া স্থাপনাগুলো সংস্কারের বিষয়টি যখন তখন আমাদের কম কম নয় বরং আরও বেশি কিছু করতে হবে।"
তিনি আরও বলেন, "মধ্য-পশ্চিমাঞ্চল জুড়ে শহরগুলো এখন হয় পানিতে তলিয়ে আছে নতুবা ঝুঁকির মধ্যে আছে। সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে নয় বরং এই কারণে যে, আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রা করতে ব্যর্থ হই।"
যুক্তরাষ্ট্রের অন্যতম নদী মিসিসিপি উপত্যকা জুড়ে দেশের মধ্যপশ্চিমাঞ্চল গত ১৫ বছরের মধ্যে ভয়াবহ বন্যার শিকার। এই বন্যায় ইতিমধ্যে নিহত হয়েছে কমপে ২৪ জন। তাছাড়া দেশের শষ্যভাণ্ডার হিসেবে পরিচিত এই এলাকার চাষাবাদের ও ফসলের ব্যাপক য়তি হয়েছে। বন্যার পানি কমার লণ দেখা দিলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এখনও একের পর এক বাধ ভেঙে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
মিসিসিপি তীরের এই বন্যা মার্কিন জনগণকে ২০০৫ সালের ভয়াবহ হারিকেন ক্যাটরিনা ও ২০০৭ সালে মিনোসোটা ব্রিজ ভেঙে পড়ার মতো দুর্গোগের কথা স্মরণ করিয়ে দিয়েছে। একইসঙ্গে তাদের মনে করিয়ে দিয়েছে যে, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে অবকাঠামোগত ব্যয় আরও বাড়াতে হবে।
ওবামা অভিযোগ করেন, ম্যাককেইন যে ধরনের বাজেটনীতির কথা বলছেন, তাতে করে শহর ও রাজ্যগুলোর জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত ব্যয় সংকুলান সম্ভব নয়।
তিনি বলেন, "সিনেটর ম্যাককেইন এবং আমি দুজনেই বন্যা উপদ্রুত এলাকা সফর করেছি। বন্যদুর্গতদের জন্য আমাদের দুজনেরই যথেষ্ট সহমর্মিতা আছে বলে আমি মনে করি।"
তিনি আরও বলেন, "আমি নিশ্চিত উপদ্রুত এলাকার মানুষ আমাদের এই সহানুভূতিতে অবশ্যই খুশি। তবে তারা আরও খুশি হবে যদি সিনেটর ম্যাককেইন বন্যা নিয়ন্ত্রণ ও বাঁধরা প্রকল্পে অর্থায়নের বিরোধিতা না করেন। যদিও তিনি এই ব্যয়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন।"
সিনেটর ওবামা মেয়রদের উদ্দেশ্যে আরও বলেন, "আপনাদের যখন বাজেট ঘাটতির মুখোমুখি হতে হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য ওয়াশিংটনের দিকে চেয়ে আছেন, তখন ম্যাককেইন মার্কিন নগরিগুলোর জন্য কোনো কৌশলগত প্রস্তাব তুলে ধরছেন না।"
ম্যাককেইন দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন ব্যয়ের সমালোচনা করে আসছেন যেগুলোকে তিনি অপব্যয় বলেই মনে করেন। বাজেটে রাজ্যনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই সমস্ত ব্যয় যুক্ত করার বিরুদ্ধে পদপে নেবেন বলে তিনি জানিয়েছেন।
তবে ওবামার এই বক্তব্যের সমালোচনা করে ম্যাককেইনের মুখপাত্র টুকার বাউন্ডস বলেন, "প্রকৃত সমস্যা চিহ্নিত করে ওবামা ম্যাককেইনের সমালোচনা করবেন এটা আশা করা যায় না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৩০ ঘ.
bdnews24