২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ধর্মীয় সমাবেশ থেকে কমপক্ষে ৯ খ্রিষ্টানকে অপহরণ

পাকিস্তানে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশাওয়ারের এক ধর্মীয় সমাবেশ থেকে কমপক্ষে ৯ খিষ্টান ধর্মবলম্বী নাগরিককে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 07:05 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

পেশাওয়ার, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশাওয়ারের এক ধর্মীয় সমাবেশ থেকে কমপক্ষে ৯ খিষ্টান ধর্মবলম্বী নাগরিককে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। পুলিশ একথা জানিয়েছে। পেশাওয়ারের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইমরান শহীদ রয়টার্সকে জানিয়েছেন,"ছয়টি গাড়িতে করে বন্দুকধারীরা আসে এবং যে বাড়িটিতে খ্রিষ্টানরা প্রার্থনা সভায় সমবেত হয়েছিলেন সেখান থেকে কমপক্ষে ৯ জনকে তাদের সঙ্গে করে নিয়ে যায়।" কিছু স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, পেশাওয়ারের ধানিশাবাদ এলাকার ওই ঘটনায় দুই ডজনেরও বেশি মানুষকে অপহরণ করা হয়েছে। তাৎণিকভাবে কেউ এই ঘটনার দায়িত্ব স্বীকার করেনি। খাইবার আদিবাসী অঞ্চলের নিকটবর্তী এলাকাটিতে তালেবানপন্থী জঙ্গিদের তৎপরতা রয়েছে। গত বেশ কিছুদিনের মধ্যে খ্রিষ্টান স