২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনজিরের নামে ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দর

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে 'বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর' করা হয়েছে। শনিবার বেনজিরেরর ৫৫তম জন্মদিনে ওই সিদ্ধান্ত ঘোষণা করে সরকার। দুই দফায় পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির প্রধান বেনজির ভুট্টো গত ২৭ ডিসেম্বর আততায়ীর হামলায় নিহত হন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ইসলামাবাদ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে 'বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর' করা হয়েছে। শনিবার বেনজিরেরর ৫৫তম জন্মদিনে ওই সিদ্ধান্ত ঘোষণা করে সরকার। দুই দফায় পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির প্রধান বেনজির ভুট্টো গত ২৭ ডিসেম্বর আততায়ীর হামলায় নিহত হন। তাঁর জীবন ও কর্ম এবং দেশের জন্য তার শহীদী আত্মদানের প্রতি শ্রদ্ধা জানাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিপিপির নেতৃত্বাধীন জোট সরকার। বেনজিরের জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি পালনের পরিকল্পনা নিয়েছে পিপিপি। এদিন বেনজিরের গ্রামের বাড়ি ঘরি খুদা বকশে তার সমাধিতে বিশেষ দোয়া ও মুনাজাতে অংশ নেওয়ার কথা তার স্বামী এবং পিপিপি'র বর্তমান প্রধান আসিফ আলি জারদারির। ইসলামাবাদ বিমানবন্দরের নতুন নামকরণের পর প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানি এক বিবৃতিতে বলেন, "তিনি (বেনজির) আজ আর আমাদের মাঝে নেই। কিন্তু তিনি পাকিস্তানের মানুষের হৃদয়ে এবং স্মৃতিতে রয়েছেন।" ওদিকে, রাওয়ালপিণ্ডি হাসপাতালেরও নাম পরিবর্তন করে বেনজিরের নামে নতুন নামকরণ করা হয়েছে। গত বছরের ২৭ ডিসেম্বর পাকিস্তানের সেনা সদর দপ্তরের শহর রাওয়ালপিণ্ডিতে বেনজিরকে লক্ষ্য করে আততায়ীর গুলি ও আত্মঘাতী বোমা হামলার পরপরই তাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে কোনো ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফন করা হয়। পাকিস্তানে ১৮ ফ্রেব্র"য়ারির নির্বাচনে বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির বিজয়ের পেছনে হত্যাকাণ্ডের শিকার হওয়া বেনজিরের প্রতি জনসাধারণের সহানুভূতি বড় ধরণের সহায়ক ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭১০ ঘ.