২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতে অলিম্পিক মশালযাত্রা অনুষ্ঠিত

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিব্বতে অলিম্পিক মশালযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার। বাছাই করা লোকজনের অংশগ্রহণে মাত্র দুঘন্টার শোভাযাত্রা শেষে তিব্বতের রাজধানী লাশা'র পোটালা প্রাসাদের কাছে এসে ওই মশালযাত্রা শেষ হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 06:56 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

লাশা, চীন, ২১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/রয়টার্স) - কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিব্বতে অলিম্পিক মশালযাত্রা অনুষ্ঠিত হয়েছে শনিবার। বাছাই করা লোকজনের অংশগ্রহণে মাত্র দুঘন্টার শোভাযাত্রা শেষে তিব্বতের রাজধানী লাশা'র পোটালা প্রাসাদের কাছে এসে ওই মশালযাত্রা শেষ হয়। তিব্বতে রক্তক্ষয়ী চীন বিরোধী বিক্ষোভে সেনাদের দমন পীড়ণে শতাধিক মানুষের প্রাণহানির তিন মাস পর সেখানে এ অলিম্পিক মশালযাত্রা অনুষ্ঠিত হল। যথারীতি এ অনুষ্ঠানেও তিব্বতি নেতা দালাই লামাকে নিন্দা জানিয়েছে চীন কর্তৃপক্ষ। মশালযাত্রার সমাপনী অনুষ্ঠানে তিব্বতের কমিউনিস্ট পার্টির কট্টর নেতা ঝাং কিংলি বলেছেন, "তিব্বতের আকাশ কখনো পরিবর্তিত হবে না এবং পাঁ তারকা খচিত লাল পতাকা (চীনের জাতীয় পতাকা) এখানে চিরদিন মাথা উঁচু করে উড়তে থাকবে।" তিনি আরও বলেন, "আমরা নিশ্চিতভাবেই দালাই লামার বিচ্ছিন্নতাবাদী প্রকল্প পুরোপুরি নস্যাত করে দিতে সক্ষম হব।" তিব্বতের নির্বাসিত সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা দালাই লামা'র বিরুদ্ধে তিব্বতের বিচ্ছিন্নতাবাদা উস্কে দেওয়া এবং আগামী ৮ আগস্টে শুরু হতে যাওয়া বেইজিং অলিম্পিককে কালিমালিপ্ত করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ এনেছে চীনা কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৩৩ ঘ.