২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গল গ্রহে বরফ পাওয়া গেছে

মঙ্গল গ্রহে বরফ খুঁজে পেয়েছে নাসার নভোযান ফিনিক্স। বৃহষ্পতিবার এ মাইল ফলক আবিস্কারের কথা জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর নিকটতম গ্রহটিতে প্রাণের অস্তিত্ব সম্ভব কি না সেটা নিশ্চিত হতে সেখানে পানি আছে কি না বিজ্ঞানীদের তা জানার আগ্রহ বহুদিনের। ফিনিক্স সেখানে বরফ খুঁেজ পাওয়ায় এ বিষয়ে যুগান্তকারী সাফল্য অর্জিত হল। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 06:32 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

লস এঞ্জেলেস, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মঙ্গল গ্রহে বরফ খুঁজে পেয়েছে নাসার নভোযান ফিনিক্স। বৃহষ্পতিবার এ মাইল ফলক আবিস্কারের কথা জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর নিকটতম গ্রহটিতে প্রাণের অস্তিত্ব সম্ভব কি না সেটা নিশ্চিত হতে সেখানে পানি আছে কি না বিজ্ঞানীদের তা জানার আগ্রহ বহুদিনের। ফিনিক্স সেখানে বরফ খুঁেজ পাওয়ায় এ বিষয়ে যুগান্তকারী সাফল্য অর্জিত হল। মঙ্গলের মেরু অঞ্চলে নভোযান ফিনিক্সের রোবোটিক হাতের খোঁড়া একটি গর্তের পর পর কয়েকদিনে তোলা ধারাবাহিক ছবি থেকে প্রথমে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন বিজ্ঞানীরা। প্রথম দিকের ছবিতে দেখা যায় গর্তের ভেতর লালচে মাটির ওপরে চাঁই আকৃতির বেশ বড় সাদা পদার্থ পড়ে আছে। কিন্তু পরের দিকে তোলা ছবিগুলোতে ধারাবাহিকভাবে সেসব সাদা পদার্থ মিলিয়ে যেতে দেখা যায়। নভোযান ফিনিক্স এর মাধ্যমে নাসার এ মঙ্গল অভিযানের প্রধান অনুসন্ধান কর্মকর্তা অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের পিটার স্মিথ বলেন, "অত্যন্ত আনন্দ আর গর্বের সঙ্গে আজকে আমরা জানাচ্ছি যে, আমরা যা খুঁজছিলাম মঙ্গল গ্রহে সেই পানি থেকে জমা হওয়া বরফের সন্ধান পেয়েছি আমরা। এটা অন্য কোনো পদার্থ নয়, পানি থেকে জমা হওয়া বরফ।" পিটার স্মিথ জানান এটা যে পানি থেকে জমা হওয়া বরফ লবণ বা অন্য কিছু নয় সে বিষয়ে আর কোনো সন্দেহ তাদরে। গত মাসের ২৫ মে মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করে ফিনিক্স। তখনই কয়েক ইঞ্চি মাটি খুঁড়ে সেখানে সাদা বরফের মতো পদার্থ দেখতে পেলেও সতর্ককতার কারণে পরীক্ষা না করেই তাকে 'বরফ' বলে ঘোষণা দেয়নি নাসা। কেননা তাদের ধারনা ছিল ওগুলো লবণও হতে পারে। স্মিথ বলেন, "আমরা এখন নিশ্চিত যে আমরা একটি বরফ আচ্ছাদিত স্তরে আছি এবং আমাদের এ অভিযানের বৈজ্ঞানিক লক্ষ্য পূরণ হতে চলেছে।" আগামী সপ্তাহগুলোতে বৈজ্ঞানিকরা মঙ্গলের বরফ ও মাটি পরীক্ষা করে দেখবে এবং জৈবিক উপাদান অনুসন্ধানের জন্য এসবের ভূ-তাত্ত্বিক ইতিহাস পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে সেখানে পানি থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে কাজ করবে। সেখানে এখন এমনকি কোনো ব্যাকটেরিয়ার মতো অণুজীব আছে কি না কিংবা কোনো কালে ছিল কি না তা যাচাই করে দেখতেও এটা জরুরি। যেমন পৃথিবীতে প্রাণের অস্তিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এখানে পানি থাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭৪৪ ঘ.