লাহোর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে ক্ষমতা থেকে সরানোর কৌশল নির্ধারণে ব্যর্থ হয়েছে পাকিস্তানের জোট সরকারের মিত্ররা। শুক্রবারের বৈঠকেও তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।
গত ফেব্র"য়ারির নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বে জোট সরকার গঠিত হওয়ার পর থেকে ধারণা করা হচ্ছে মুশাররফকে খুব শিগগির ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য করা হতে পারে। পদত্যাগের চাপের মুখে ইতিমধ্যে অনেকটা একঘরে হয়ে পড়েছেন তিনি। বিরোধীদের কেউ কেউ সংবিধান লঙ্ঘনের দায়ে তার বিচারও দাবি করেছে। যদিও অভিসংশিত হওয়ার মতো যথেষ্ট বিরোধিতার সম্মুখীন তিনি পার্লামেন্টে এখনও হননি।
মুশাররফকে সরানোর কৌশল নির্ধারণে শুক্রবার আলোচনায় বসেন পিপিপি নেতা আফিস আলী জারদারি ও জোটের অন্যতম শরিক পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
বৈঠক শেষে জারদারির এক ঘনিষ্ঠ সহযোগী খাজা মুহম্মদ আসিফ সাংবাদিকদের বলেন, "সবকিছু নিয়ে আমরা এখনো মতৈক্যে পৌঁছাতে পারিনি। মতবিরোধ কমিয়ে চূড়ান্ত
bdnews24