২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফগানিস্তানে তালেবান দমনাভিযান শুরু, ২০ জঙ্গি নিহত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার নগরীর উপকণ্ঠের গ্রামগুলোয় বুধবার তালেবান জঙ্গি দমনাঅভিযান শুরু করেছে ন্যাটো-আফগান বাহিনী। ন্যাটোর বিমান হামলায় অন্ততপক্ষে ২০ তালেবান জঙ্গি নিহত হয়েছে। নিহত হয়েছে ২ আফগান সেনাও। কাবুলের প্রতিরক্ষামন্ত্রণালয় একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

কান্দাহার, আফগানিস্তান, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার নগরীর উপকণ্ঠের গ্রামগুলোয় বুধবার তালেবান জঙ্গি দমনাঅভিযান শুরু করেছে ন্যাটো-আফগান বাহিনী। ন্যাটোর বিমান হামলায় অন্ততপক্ষে ২০ তালেবান জঙ্গি নিহত হয়েছে। নিহত হয়েছে ২ আফগান সেনাও। কাবুলের প্রতিরক্ষামন্ত্রণালয় একথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, আঘান্দব জেলায় মারা পড়েছে ২০ জঙ্গি। সেখান থেকে আরও দক্ষিণে নিহত হয়েছে তালেবানদের ৩ দলীয় নেতা। ন্যাটো ও আফগান বাহিনী এ সপ্তাহে তালেবান জঙ্গি দমনাভিযানের জন্য কান্দাহারে সেনা শক্তি বাড়িয়েছে। ক্ষুদ্র ও ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনারা দক্ষিণ আফগানিস্তানের একটি উপত্যাকায় হেলিকপ্টার গানশিপ থেকে প্রচণ্ড হামলা চালাচ্ছে। আগামী তিনদিন ধরে এ অভিযান চলবে বলে জানিয়েছে ন্যাটো। গত দুবছরে তালেবানদের সহিংস তৎপরতা বেড়ে যাওয়ায় দক্ষিণাঞ্চলে এই অভিযান শুরু করেছে আফগান সোবাহিনী। কান্দাহারের আঘান্দব জেলায় সোমবার প্রায় ৬শ' তালেবান জঙ্গি কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে। আঘান্দব থেকে আসা এক ট্যাক্সি ড্রাইভার মঙ্গলবার কান্দাহারে এক সাংবাদিককে জানান, ওই এলাকায় শ'শ' স্বয়ংক্রিয় অস্ত্রধারী তালেবান রয়েছে। তারা কয়েকটি ব্রিজ উড়িয়ে দিয়েছে এবং সব জায়গায় মাইন পুঁতে রাখছে। মঙ্গলবার তালেবান মুখপাত্র ক্বারী আহমেদ ইউসুফ বলেছেন, তাদের নজর কান্দাহারের ওপর। কারণ এটাই তাদের আন্দোলনের উৎসস্থল। বিদেশি ও আফগান বাহিনীর তালেবান বিরোধী দমনাভিযানের সতর্কসংকেত পেয়ে লোকজন আগেভাগেই ওই এলাকা ছেড়ে চলে গেছে। কান্দাহার টাস্ক ফোর্সের উপ কমাণ্ডার কর্নেল জামিই কাদে এর উদ্ধৃতি দিয়ে ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, কান্দাহার নগরীতে জঙ্গিদের তৎপরতার আলামত স্পষ্ট। আর এটাও পরিস্কার যে, এই নগরী আফগান সরকার ও এর জনগণের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে। কান্দাহারের প্রাদেশিক পরিষদের প্রধান আহমেদ ওয়ালি কারজাই বলেছেন, "আরঘান্দব জেলায় অবস্থান নিয়েছে প্রায় ৬শ' তালেবান।" এদের মধ্যে বেশিরভাগই কান্দাহারের জেল ভেঙে পালানো জঙ্গি। আঘান্দব জেলার অবস্থান কান্দাহার থেকে ১২ মাইল উত্তরে। ন্যাটো ও আফগান বাহিনী জঙ্গিদের তাড়াতে ওই এলাকা সিল করে দেওয়ার জন্য সোমবার থেকেই সেনা মোতায়েন করেছে। আলঘান্দব জেলায় প্রায় ১৫০,০০০ লোকের বাস। গ্রামবাসীরা বলেছে, ন্যাটো সেনারা অবিযান শুরুর আগে লিফলেট ছড়িয়ে লোকজনদের ওই জেলা থেকে সরে যেতে বলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৩ঘ.