২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসিসিপি নদীতে বন্যা, খাদ্যমূল্য আরেকদফা বাড়বে

ঝড়বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পানি ফুঁসে উঠে আইওয়া শহরের পূর্বাংশে বন্যা দেখা দিয়েছে। গত ১৫ বছরের মধ্যে ভয়াবহ এই বন্যায় ইতিমধ্যেই কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে শুধু যুক্তরাষ্ট্রেই নয় বরং বিশ্বের আরও অনেক দেশে খাদ্যমূল্য আরেকদফা বাড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 12:21 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ফোর্ট মেডিসন, আইওয়া, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঝড়বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর পানি ফুঁসে উঠে আইওয়া শহরের পূর্বাংশে বন্যা দেখা দিয়েছে। গত ১৫ বছরের মধ্যে ভয়াবহ এই বন্যায় ইতিমধ্যেই কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে করে শুধু যুক্তরাষ্ট্রেই নয় বরং বিশ্বের আরও অনেক দেশে খাদ্যমূল্য আরেকদফা বাড়বে। যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে ৫৪ শতাংশ খাদ্যশস্য রপ্তানী করে। এর মধ্যে সয়াবিন রপ্তানী হয় ৩৬ শতাংশ এবং গম রপ্তানী হয় ২৩ শতাংশ। ফলে যেসব দেশ যুক্তরাষ্ট্র থেকে খাদ্যশস্য আমদানির ওপর নির্ভরশীল সেসব দেশে খাদ্যমূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি। লি কাউন্টির কর্মকর্তা স্টিভ সিরানা বলেন, "পানি যাওয়ার কোনোও জায়গা নেই, একারণে ওই এলাকায় বন্যা সৃষ্টি হয়েছে।" নদীর উভয় পাশের বাঁধ উচু করে বন্যার পানি থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষি জমির ফসল রক্ষার চেষ্টা করছে স্বেচ্ছাসেবক ও সেনাসদস্যরা। মার্কিন বাহিনীর প্রকৌশল দফতর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রধান নদী মিসিসিপির পানি বেড়ে যাওয়ায় দুই লাখ ৮৫ হাজার একর জমির ফসল রক্ষাকারী ২৬টি বাঁধ হুমকির মুখে রয়েছে। বার্লিংটন থেকে আইওয়া পর্যন্ত বাঁধটি গাল্ফফোট ও ইলিনয়ে ভেঙে গেছে। এতে করে পাশ্ববর্তী কৃষিজমি ও বাড়িঘরে ঢুকে পড়ছে কর্দমাক্ত বন্যার পানি। বালুর বস্তা দিয়ে বাঁধ আটকানোর চেষ্টা করা হচ্ছে। কর্তৃপক্ষ ওই সমস্ত এলাকার ব্রিজ ও নদীতীরবর্তী রাস্তা বন্ধ করে দিয়েছে। বিশ্বের শস্যভান্ডার হিসেবে পরিচিত এই এলাকায় বন্যার কারণে খাদ্যশস্য ও সয়াবিনের দাম ইতিমধ্যে রেকর্ড পরিমাণ সর্বোচ্চের কাছাকাছি পৌঁছে গেছে। এছাড়া, গবাদি পশু ও শুকরের দামও অনেক বেড়ে গেছে। গবাদি পশুর খাবারের দাম বেড়ে যাওয়ায় খামারিরা পশুর সংখ্যা কমিয়ে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছেন প্রেসিডেন্ট জর্জ ডবি