টোকিও, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো চীনে যাচ্ছে জাপানি যুদ্ধজাহাজ। আগামী সপ্তাহে জাহাজটি চীনে পৌঁছবে বলে সোমবার জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শেইগিরু ইশিবা।
বিরোধপূর্ণ অনেক বিষয় নিয়ে এশিয়ার অন্যতম শক্তিধর দুই দেশ চীন ও জাপানের দীর্ঘদিন ধরে সুম্পর্ক নেই। অধিকাংশ বিরোধের সূত্রপাত বিংশ শতাব্দির প্রথম দিকে চীনে জাপানের আগ্রাসন ও দখলদারিত্ব। সেই শীতল সম্পর্ক উষ্ণ করার উদ্দেশ্যে দুই দেশের গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে চীন যাচ্ছে জাপানি যুদ্ধজাহাজ।
ইশিবা সাংবাদিকদের বলেন, "চীন আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। তারা প্রতিরক্ষার ক্ষেত্রে উন্নতি করছে। তাদের সঙ্গে সুসম্পর্কে শুধু দুই দেশই লাভবান হবে না এতে করে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।" ইশিবার এক মুখপাত্র একথা জানান।
চীন ও জাপান উভয় দেশের সরকার সুসম্পর্কে উৎসাহী হলেও এ নিয়ে উদ্বিগ্ন দুদেশের সাধারণ মানুষ। চীনে গত মে মাসের ভয়বাহ ভূমিকম্পের পর দুর্গতদের জন্য তাঁবু ও অন্যান্য সামগ্রীসহ জাপান একটি সামরিক বিমান পাঠানোর পরিকল্পনা করলেও এ নিয়ে চীনে ইন্টারনেটে হই-চই শুরু হয়ে যাওয়ায় জাপান শেষ পর্যন্ত ওই ফ্লাইট বাতিল করে।
চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের গত মাসে জাপান সফরের সময় তিব
bdnews24