২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জাতিগত সহিংসতায় দুইদিনে ৮ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় জাতিগত সহিংসতায় দু'দিনে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় দেরা ইসমাইল খান শহরের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত এবং ২ জন আহত হয়। মঙ্গলবার হাঙ্গু শহরের কেন্দ্রস্থলে গুলি করে হত্যা করা হয়েছে আরও ৪ জনকে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 09:41 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

পেশাওয়ার, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় জাতিগত সহিংসতায় দু'দিনে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় দেরা ইসমাইল খান শহরের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত এবং ২ জন আহত হয়। মঙ্গলবার হাঙ্গু শহরের কেন্দ্রস্থলে গুলি করে হত্যা করা হয়েছে আরও ৪ জনকে। পুলিশ একথা জানিয়েছে। হাঙ্গু শহরের পুলিশ কর্মকর্তা কুরেশ খান জানান, একটি গাড়ি থেকে অজ্ঞাত বন্দুকধারীরা রাস্তার ওপর থাকা একদল মানুষকে লক্ষ করে গুলি চালালে ঘটনাস্থলেই চারজন মারা যায়। কুরেশ খান জানান, "ওই চারজন একই পরিবারের সদস্য এবং তারা ঘটনাস্থলেই মারা যায়। এটা জাতিগত হামলা বলে মনে হচ্ছে।" ওদিকে, মঙ্গলবারই অন্য এক ঘটনায় হাঙ্গু শহরে গত সপ্তাহে অপহৃত এক ট্যাক্সি চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে, সোমবার দেরা ইসমাইল খানের শিয়া মতাবলম্বীদের মসজিদটিতে সন্ধ্যার নামাজের জন্য সমবেত মুসল্লিরা ওই বোমা বিস্ফোরণের শিকার হন। স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুল গাফফার রয়টার্সকে বলেন, "এটি একটি সময় নিয়ন্ত্রিত বোমা ছিল বলে ধারণা করা হচ্ছে।" তিনি আরও জানান, মসজিদের টয়লেট ও ওজুখানার কাছের কাছে এক জায়গায় বোমাটি পাতা ছিল। কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ওই পুলিশ কর্মকর্তা জনিয়েছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকায় সহিংসতা চালানো জঙ্গিরা এ বিস্ফোরণে জড়িত থাককেত পারে বলে ধারণা করছেন তারা। ইসলামী তেহরিক নামের একটি মিয়া রাজনৈতিক দলের নেতা আব্দুল জলিল নাকভি ঘটনাগুলোর পেছনে তালেবানপন্থী জঙ্গি কিংবা বিদেশিদের হাত থাকতে পারে বলে জানিয়েছেন। তিনি বলেন, "এটা খুবই দুঃখজনক.....নতুন একটা রণক্ষেত্র শুরুর জন্য আদিবাসী এলাকায় সহিংসতারত জঙ্গিরা এটা করে থাকতে পারে। কিংবা পাকিস্তানে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এমন বিদেশিরাও এতে জড়িত থাকতে পারে।" পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ সুন্নি ও সংখ্যালঘু শিয়া মুসলিমরা দীর্ঘদিন ধরেই মোটামুটি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। তবে বেশ কয়েক বছর ধরে উভয় পক্ষের জঙ্গিই সেখানে পরষ্পরের ওপর হামলা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫২৫ ঘ.