পেশাওয়ার, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর দেরা ইসমাইল খানের একটি শিয়া মসজিদে সোমবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। পুলিশ একথা জানিয়েছে।
শিয়া মতাবলম্বীদের মসজিদটিতে সন্ধ্যার নামাজের জন্য সমবেত মুসল্লিরা ওই বোমা বিস্ফোরণের শিকার হন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুল গাফফার রয়টার্সকে বলেন, "এটি একটি সময় নিয়ন্ত্রিত বোমা ছিল বলে ধারণা করা হচ্ছে।"
তিনি আরও জানান, মসজিদের টয়লেট ও ওজুখানার কাছের কাছে এক জায়গায় বোমাটি পাতা ছিল।
কেউ এ হামলার দায়িত্ব শিকার করেনি। তবে ওই পুলিশ কর্মকর্তা জনিয়েছেন দক্ষিণ ওয়াজিরিস্তানের আদিবাসী এলাকায় সহিংসতা চালানো জঙ্গিরা এ বিস্ফোরণে জড়িত থাককেত পারে বলে ধারণা করছেন তারা।
পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ সুন্নি ও সংখ্যালঘু শিয়া মুসলিমরা দীর্ঘদিন ধরেই মোটামুটি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। তবে বেশ কয়েক বছর ধরে উভয় পক্ষের জঙ্গিরাই সেখানে পরষ্পরের ওপর হামলা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২০৮ ঘ.
bdnews24