ওয়াশিংটন, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ এবং ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বিশ্বের সবচেয়ে কম বিশ্বাসযোগ্য নেতা। সোমবার প্রকাশিত এক জরিপের ফলাফলে একথা বলা হয়েছে। (আরও তথ্যসহ ও সংশোধিত)
জরিপে দেখা যায়, কোনো নেতাই নিজ দেশের বাইরে অন্য দেশের মানুষের তেমন কোনো আস্থা অর্জন করতে পারেননি। কিন্তু এ তালিকায় সবচেয়ে কম বিশ্বাসযোগ্য হচ্ছেন যথাক্রমে মুশাররফ, আহমাদিনেজাদ এবং বুশ। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান 'ওয়ার্ল্ড পাবলিক ওপিনিয়ন ডট ওআরজি' এ জরিপ চালায়।
জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাইরে ২৩ শতাংশ মানুষ প্রেসিডেন্ট বুশের ওপর 'কিছুটা কিংবা অনেক আস্থা' রাখেন। আহমাদিনেজাদের ওপর আস্থা আছে ২২ শতাংশ মানুষের এবং মুশাররফের ওপর আস্থা আছে মাত্র ১৮ শতাংশের।
অন্যান্য দেশের নেতাদের অবস্থাও খুব বেশি ভাল নয়। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ওপর আস্থা আছে ২৬ শতাংশ মানুষের। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর ওপর ২৮ শতাংশ, ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের ওপর ৩০ শতাংশ, এবং রাশিয়ার সদ্য সাবেক প্রেসিডেন্ট ভ
bdnews24