২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান প্রশ্নে বুশকে জোরালো সমর্থন দিলেন ব্রাউন

পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপের শক্তিশালী সমর্থন পেলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইরান পরমাণু কর্মসূচিতে অটল থাকলে তাদের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপকে জোরাল সমর্থন দিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, ব্রিটেন ইউরোপের দেশগুলোকে একযোগে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

লন্ডন, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপের শক্তিশালী সমর্থন পেলেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইরান পরমাণু কর্মসূচিতে অটল থাকলে তাদের ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপকে জোরাল সমর্থন দিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, ব্রিটেন ইউরোপের দেশগুলোকে একযোগে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাবে। লন্ডনে প্রেসিডেন্ট বুশের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ব্রাউন বলেন, "আমরা আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করব। কিন্তু এ ব্যাপারেও আমরা পরিস্কার যে, ইরান সবার সম্মিলিত প্রস্তাবনা এবং আমাদের অংশীদারিত্বের প্রস্তাব উপেক্ষা করতে থাকলে আরও নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া কোনও উপায় থাকবে না।" তিনি আরও বলেন, "আর তাই ব্রিটেন এখন ইউরোপকে আহ্বান জানাবে এবং ইউরোপ ইরানে আরও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হবে। প্রথমেই আমরা ইরানের সবচে বড় ব্যাংকের বিদেশি একাউন্টগুলো জব্দ করার পদক্ষেপ নেব। ২য় দফায় ইরানের তেল এবং গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।" স